শনিবার , ১৩ জুন ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে সন্ত্রাস-চাঁদাবাজি ও অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
sonynews
জুন ১৩, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি: দেশের অন্যতম বৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী চট্টগ্রামের মৎস্য অবতরণ কেন্দ্রকে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল ১১টায় চট্টগ্রামের পাথরঘাটা এলাকার ইকবাল রোডে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মৎস্য বাজার, আড়তদার, ব্যবসায়ী ও সমবায় সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সোলেমান। এ সময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, মৎস্য ব্যবসায়ী, আড়তদার এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মৎস্য অবতরণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্রের দখল, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ব্যাহত হচ্ছে।

তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে চট্টগ্রামের এই মৎস্য অবতরণ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ মাছ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখা হয়। অথচ সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ দখল ও চাঁদাবাজির কারণে এ খাত হুমকির মুখে পড়েছে।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত অবৈধ দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মৎস্য অবতরণ কেন্দ্রের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

কুকুর পিটিয়ে মারায় রিকশাচালক গ্রেফতার

কুকুর পিটিয়ে মারায় রিকশাচালক গ্রেফতার

মহামারি থেকে জলবায়ু সংকট: আধুনিক দাসত্বের ফাঁদে কোটি মানুষ

শিরোইল কলোনি বড় জামে মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জুলুস অনুষ্ঠিত

বাজরাঙ্গি ভাইজান’এর মুন্নি এখন রূপে-গুনে টেক্কা দেবে বলি ডিভাদেরও

শতকোটি টাকা ব্যয়ের পরও নরসুন্দা এখন মরা খাল

ঘরোয়া উপায়ে ত্বকের সমাধান, যেভাবে ফিরবে জেল্লা

রাবিতে ছাত্রজোটের কর্মসূচিতে হামলার অভিযোগ, ছাত্রদলের নিন্দা

এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

যেসব যোগ্যতা বিবেচনায় দেওয়া হবে বিএনপির মনোনয়ন!