শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মেহেরচণ্ডি ফ্লাইওভারের নিচে মিলল বৃদ্ধার লাশ, পরিচয় জানাল পিবিআই

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে উদ্ধারকৃত বৃদ্ধার মরদেহের পরিচয় সনাক্ত করলেন পিবিআই। শুক্রবার সকাল ৯টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর পিবিআই রাজশাহীর ক্রাইম সিনের একটি টিম মৃত ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপ গ্রহণ করে পরিচয় সনাক্ত করেন।
রাজশাহীর পিবিআই (পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন) এর তথ্য অনুযায়ী, মৃত বৃদ্ধার বাড়ি ঢাকা বিভাগের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামের ছয়জদ্দিন বেপারির মেয়ে সূর্য বেগম ওরফে হেলেনা।
জানা যায়, স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং কোনো আঘাতের চিহ্ন না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর ঘটনাস্থলে পিবিআই ক্রাইম সিনের একটি টিম গিয়ে বৃদ্ধার আঙ্গুলের ছাপসহ কিছু গুরুত্বপূর্ণ ছবি সংগ্রহ করেন। পরে তারা তথ্য প্রযুক্তির বিশেষ সহযোগিতা নিয়ে তার পরিচয় বের করেন ও পরিবারের সদস্যদের লাশ নেওয়ার জন্য খবর দেন।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, মৃত বৃদ্ধার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সাইবার ক্রাইমের অপরাধে রাজশাহীতে দুই পুলিশ আটক

রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাবি সমন্বয়ক শহীদ

রাজশাহীতে এলজিইডি কর্মকর্তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দুদকের

আরডিএর চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট

রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র

জালিমরা পালিয়েছে মজলুমকে মুক্তি দিন- অধ্যাপক মুজিবুর রহমান

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া, এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতাদের খোঁজখবর

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

রাজশাহী নগরীতে ট্রেনের সাথে অটোরিকশার ধাক্কা; নিহত ২

রাজশাহী মহানগর উন্নয়ন ও পশ্চিমাঞ্চল রেলে অবকাঠামোগত উদ্যোগের প্রেক্ষাপট