শনিবার , ১২ আগস্ট ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১২, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় কিশোর অপরাধ চক্রের হোতা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১ টার দিকে প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে শুক্রবার দুপুরে মোবাইল ফোন ছিনতাইকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনকে (২২) জনসম্মুখে প্রকাশ্য দিবালোকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে সাব্বির।

এ ঘটনায় ভুক্তভোগী রাতে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।আহত মোস্তাক সদরের কাঁঠালবাড়িয়া (ঢাকাপাড়া) গ্রামের হাকিম আলীর ছেলে। গ্রেফতারকৃত সাব্বির হোসেন (২৩) পূর্ব কাঁঠালবাড়িয়া গ্রামের সাবেক সেনা সদস্য বাবলু আলীর ছেলে।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, ভুক্তভোগী শুক্রবার রাত দশটার দিকে থানায় সাব্বিরসহ চারজনের বিরুদ্ধে একটি অভিযোগ দেন। পরে পুলিশ প্রযুক্তির মাধ্যমে প্রধান অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক সাব্বিরকে শনিবার বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত