সোমবার , ১৭ অক্টোবর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে হেরোইন, ইয়াবা ও নগদ অর্থসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১৭, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীতে হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, মোসাঃ মনিকা বেগম অরফে রঙ্গিলা(২৬) ও মোঃ সুমন আলী  (৩২)। মতিহার থানাধীন চর শ্যামপুর এলাকায় তাদের বসবাস।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশন মোঃ আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার ১৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে চর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের দেয়া তথ্যে বসত বাড়ি থেকে ৭৮ গ্রাম হেরোইন, ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়।
আরেফিন জুয়েল বলেন, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী এবং তারা দীর্ঘদিন যাবত একত্রে মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করে আসছে এবং উক্ত জব্দকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ
হেফাজতে রেখেছিল। উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য- ৭ লাখ ৮৫ হাজার টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীর বিরুদ্ধে  মতিহার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর বিএনপিতে ‘হাইব্রিডের বাম্পার ফলন’– অভিযোগ ত্যাগী নেতাদের

মাছ-মাংস খেয়ে ঢাকায় এক পরিবারের খরচ মাসে ২২ হাজার ৪২১

মাছ-মাংস খেয়ে ঢাকায় এক পরিবারের খরচ মাসে ২২ হাজার ৪২১

রাজশাহী নগরীতে শিবির ও ছাত্রলীগের সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ

রাজশাহীতে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার ইফতার মাহফিল

ডিঙ্গী নৌকায় র‌্যাবের অভিযান; ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

শিক্ষা কারিকুলামের বিরোধিতায় রাজশাহীতে বিক্ষোভ মিছিল

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে: নানক

সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের সাগরিকা পেলেন আনারস প্রতীক

রাজশাহী নগরীতে বন্ধুকে বাঁচাতে নদীতে ডুবে যুবকের মৃত্যু

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত