রবিবার , ১৩ নভেম্বর ২০২২ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভেঙে যাচ্ছে সৃজিত-মিথিলার সংসার!

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৩, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ
ভেঙে যাচ্ছে সৃজিত-মিথিলার সংসার!

বিনোদন ডেস্ক: অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও তার স্বামী ভারতের নির্মাতা সৃজিত মুখার্জির সামাজিকমাধ্যমের পোস্ট নিয়ে দর্শকের মনে কৌতূহল দেখা দিয়েছে।

শনিবার সৃজিত একাকীত্বে ভরা একটি ছবি প্রকাশ করেছেন অনলাইনে্। সেখানে দেখা যায়, সমুদ্রের পাড়ে একটি মৃত গাছে হাত দিয়ে শূন্য দৃষ্টিতে অপলক তাকিয়ে আছেন তিনি।

ছবির ক্যাপশনে সৃজিত লেখেন, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে। ’

এটি জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন। নিজের বর্তমান মানসিক অবস্থার সঙ্গে গানটি মানানসই বলেই হয়তো এভাবেই মনের কথা প্রকাশ করেছেন সৃজিত।

সৃজিতের পোস্টের একই সময়ে নতুন করা ফটোশুটের কিছু ছবি প্রকাশ করে মিথিলা। তিনি লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পার?’

মূলত সৃজিত-মিথিলার এ ধরনের পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। নেটিজেনরা মনে করেছেন, শিগগিরই বিচ্ছেদের পথ বেছে নেবেন এই দুই তারকা। যদিও এটা নিয়ে এখনও মুখ খোলেননি তারা। তাই তাদের সম্পর্ক কোনদিকে মোড় নিচ্ছে, সেটা সময় বলে দেবে।

এদিকে, কলকাতার পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে নাকি গোপনে প্রেম করছেন মিথিলা! টলিউড অন্দরমহলে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। তবে ভারতীয় একটি গণমাধ্যমকে দেবালয় জানিয়েছিলেন, তারা শুধুই বন্ধু। এর বাইরে কোনো বিশেষ সম্পর্ক নেই তাদের।

দেবালয় পরিচালিত ‘মন্টু পাইলট-টু’ ওয়েব সিরিজে বহ্নি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত।

সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ২০১৭ সালের জুলাই মাসে বিবাহবিচ্ছেদ হয় মিথিলার। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজিকে বিয়ে করেন তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরইউজের উদ্যোগে শুরু হচ্ছে মিডিয়া কাপ

আরডিএ-র জরুরি সভা: ভূমিকম্প সচেতনতা ও ভবন নিরাপত্তায় নানা পদক্ষেপ গ্রহণ

রাজশাহীতে মাংসের ভেতর লুকানো ২ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর

দুর্গাপুরে হত্যাচেষ্টা মামলার আসামিসহ আটক ৮

রাজশাহীতে স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার

রাজশাহীতে স্ত্রীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মাওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

গাছ বাঁচলে মানুষ বাঁচবে: এমপি মিলন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীতে আ’লীগের দুপক্ষে সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা