রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী তাকরীমকে সংবর্ধনা দেবে সরকার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমদ তাকরীমকে সংবর্ধনা দেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। আগামী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

রোববার (২৫ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। তাকরীম গত ২৮ মে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শাহ মখদুম বিমানবন্দরের সম্প্রসারণ ও উন্নয়নে বেবিচকের চেয়ারম্যানের সাথে রাসিক মেয়রের বেঠক

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

শেষ সময়ে জাপা-স্বতন্ত্রের অনেকেই ছাড়ছেন ভোটের মাঠ

পাটের ক্ষেতে ধর্ষণের শিকার কিশোরী, ধর্ষক গ্রেফতার

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে আইনি জটিলতা, কমিটি গঠনের আদেশ স্থগিত করলেন হাইকোর্ট

যানবাহনের হর্নে অতিষ্ঠ রাজশাহী নগরী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নগরীতে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শ্যামলীর আস্তানায় ডিবির অভিযান, মেয়ে খালেদা সহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম: শরিরে ১৪০টি সেলাই

মেট্রোরেল সম্পর্কে কিছু সংবাদ

নগরীর শিরোইল কলোনিতে নামাজিদের ফ্রিতে চা খাওয়ান রেলওয়ে কর্মচারী আজিম খান