Wednesday , 14 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

প্রতিবেদক
sonynews
October 14, 2026 1:12 pm

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম রাজশাহী মহানগর শাখার ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. তৌহিদুল হাসান তুহিনকে আহ্বায়ক এবং শাহিন আহমেদকে সদস্যসচিব করা হয়েছে।

গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১৯ জুলাই কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছিল।

নতুন কমিটির মাধ্যমে রাজশাহী মহানগরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নতুন প্রজন্মের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

সংগঠনটির স্লোগান— ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই আমাদের অঙ্গীকার।’ এই অঙ্গীকারকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দলের আদর্শ ও উদ্দেশ্য মানুষের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত কমিটির সদস্যসচিব শাহিন আহমেদ বলেন, “রাজশাহী মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করতে চাই। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার পাশাপাশি জাতীয়তাবাদী চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সংগঠনের আদর্শ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।”

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সক্রিয়তা বাড়বে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে অবকাঠামো উন্নয়নে ৩৫ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রাজশাহীর ডাবলু সরকার ও রুবেলকে ঢাকায় স্থানান্তর

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল

হরমুজ প্রণালি দিয়ে দিনে কয়টি জাহাজ যেতে পারবে, ঠিক করে দিল ইরান

২৯ দিনেই শিশু ধর্ষণ মামলার রায় দেশের ইতিহাসে প্রথম। আসামির মৃত্যুদণ্ড

তানোরে এসিল্যান্ডের এজলাসে বিশৃঙ্খলা, নারীসহ গ্রেপ্তার ৩

টিকটক করতে রাজি না হওয়ায় তরুণীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

“জয়পুরহাটে শিক্ষক সাজু বিরুদ্ধে শিশু নির্যাতন মামলায় জামিন না মঞ্জুর, জেল হাজতে প্রেরণ”

নথিপত্র ছাড়ায় নাবিল গ্রুপকে ৬৩৭০ কোটি টাকার ঋণ

নথিপত্র ছাড়ায় নাবিল গ্রুপকে ৬৩৭০ কোটি টাকার ঋণ