• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ ৩:৩৩

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নগরীর রেলগেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক শফিউল্লাহ, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুর রহমান, রাজশাহী মহানগর সভাপতি শিফাত আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আব্দুল মোহায়মেন ও রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি রমজান আলী। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইটসহ শিবিরের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। তারা জাতীয় পতাকা ও বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
এতে বক্তারা বলেন, উগ্রবাদী সংগঠন ইসকন বাংলাদশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে তারা একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে।
বক্তারা আরো বলেন, জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি। তাই সম্প্রীতি বজায় রেখে শেখ হাসিনা ও তাদের দোসরদের দেশ বিরোধী নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনাকে উৎখাত করলেও তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত। কিন্তু আওয়ামী লীগ ও ইসকন এই সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান বক্তারা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮