Monday , 12 June 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক নির্বাচনের ২ দিন আগে বহিরাগতদের মেস খালি করার নির্দেশ

প্রতিবেদক
সনি নিউজ
June 12, 2023 7:46 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গ্রহণের দুদিন আগে থেকে মহানগরীর কোনো মেসে বহিরাগত থাকতে পারবেন না। রাজশাহী মহানগর মেস মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১২ জুন) বিকেলে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এএসএম ওমর শরিফ ও যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ স্বাক্ষরিত এ চিঠি মেস মালিকদের কাছে পাঠানো হয়েছে। আর তার একটি কপি গণমাধ্যমেও পাঠানো হয়েছে।

মেস মালিক সমিতির ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। তাই ১৯ থেকে ২১ জুন বসবাসকারী শিক্ষার্থীরা মেসে থাকতে পারবেন। তবে এ সময় কোনো বহিরাগত অতিথি মেসে থাকতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করতে মেস মালিকদের সমিতি অনুরোধ করেছে।

চিঠিতে আরও বলা হয়েছে, নাশকতা বা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের পরিবেশ সুন্দর রাখা আমাদের দায়িত্ব।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত , আটক ৩

রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান

আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে সুখানদীঘি অবৈধ ভাবে ভরাটের অভিযোগ

সতর্কতার সঙ্গে পথ হাঁটছে বিএনপি: মির্জা ফখরুল

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

রাজশাহী সীমান্তে ২ হাজার ৭৫০ পিস ভারতীয় মাদক জব্দ

রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত

বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা: নিঃস্ব রাজশাহীর বহু পরিবার

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার