মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবি ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৭, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন এগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ক্যাম্পাসের অদূরে বিনোদপুরে তাদের নিজস্ব ওয়েলফেয়ারে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় এ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিনসহ আরও অনেকে।

নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের বাড়ি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদরাসার শিক্ষক। তার অনার্সে সিজিপিএ ৩.৭৬ এবং মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় অবস্থানে আছেন। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান রয়েছে। তিনি ২০২৩ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পান।

সেক্রেটারি মুজাহিদ ফয়সালের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি এর আগে রাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে নতুন সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব অর্পণ করেছেন। সেই দায়িত্ব যেন আমরা ভালোভাবে পালন করতে পারি আপনারা সেই দোয়া করবেন। আমরা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের নিয়ে সুন্দর একটা ক্যাম্পাস গড়ে তুলতে চাই। সবাইকে আমরা পাশে চাই।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Entrepreneurship is viewed as change include.

রুয়েটের দায়িত্বপ্রাপ্ত ভিসির কর্মস্থল ত্যাগ ও অফিস আদেশের যথাযথ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন

বালু ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে: রাজশাহীতে উপদেষ্টা

রাজশাহীতে খায়রুজ্জামান লিটনের সহকারী বিপুল গ্রেপ্তার

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে আগাম প্রস্তুতি, দুই সপ্তাহের মশক নিধন অভিযান শুরু হবে: রাসিক প্রশাসক

ঈদের উপহার পেয়ে আনন্দিত বাগমারার হাজার হাজার নারী

নেসকোর নিয়োগ ঘিরে তদবিরের অভিযোগ, শ্রমিক লীগের নামধারীরা শ্রমিক দল ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজশাহীর কৃতী সন্তান আহনাফ

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজশাহীর কৃতী সন্তান আহনাফ