বৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ফেন্সিডিল ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৬, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে হেরোইন, ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার রাত ৭টার দিকে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর ও চারঘাট এলাকা থেকে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর আব্দুল্লাহ (৩০) ও নাটোর কুড়িয়াপাড়া এলাকার আকাশ হাসান (২১)। আব্দুল্লাহ গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ মলেপাড়ার শীষ মোহাম্মদের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর এলাকা এক মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ওই দল ঘটনাস্থলে পৌছে সন্দেহভাজন হিসাবে আব্দুল্লাহকে গ্রেফতার করে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে তিনশগ্রাম হেরোইন উদ্ধার হয়।
আব্দুল্লাহর বিরুদ্ধে ইতোমধ্যে মাদক মামলায় চিারাধীন রয়েছেন। আব্দুল্লাহকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে রাত ১০টার দিকে চারঘাট থানাধীন জয়পুর নামক এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আকাশ হাসানকে গ্রেফতার করা হয়। আকাশকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ আটক দুই

মা-বাবার সামনে নাস্তা আনতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন সন্তান

মা-বাবার সামনে নাস্তা আনতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন সন্তান

পত্নীতলায় নিজ সন্তানকে নদীতে নিক্ষেপ করেছেন মা,পাশে দাড়ালেন প্রশাসন

গ্রাম বাংলা থেকে, হারিয়ে যাচ্ছে তালের গাছ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী তাকরীমকে সংবর্ধনা দেবে সরকার

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

আগামীতে রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: খায়রুজ্জামান লিটন

পলিশের কারণে চালের দাম বাড়ে ৩-৪ টাকা : খাদ্যমন্ত্রী

পলিশের কারণে চালের দাম বাড়ে ৩-৪ টাকা : খাদ্যমন্ত্রী

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ নারীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া