বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু গুরুতর অসুস্থ–দোয়া চাইলেন পরিবার ও এলাকাবাসী

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১০, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডের দুইবারের সফল কাউন্সিলর ও জনসেবায় নিবেদিত প্রাণ মোঃ নুরুজ্জামান টিটু বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার, আত্মীয়-স্বজন, ওয়ার্ডবাসী এবং ঘনিষ্ঠ অনুসারীরা সকলের কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।

নুরুজ্জামান টিটু রাজনীতির পাশাপাশি একজন পরিচিত ক্রীড়াবিদ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। জনসেবার প্রতি তার অঙ্গীকার ও নিষ্ঠা তাকে এলাকাবাসীর হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে। শিরোইল কলোনি ৪ নম্বর গলির প্রয়াত সোলেমান মেম্বারের ছেলে টিটু দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন।

তিনি দুইবার ব্যাপক ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন, তবে সর্বশেষ নির্বাচনে সরকারের পক্ষপাতমূলক ভূমিকা এবং তথাকথিত “ডামি ভোটের” মাধ্যমে তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা হয় বলে অভিযোগ উঠে।

টিটুর অসুস্থতার খবর শুনে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে তার এলাকায়। মসজিদে-মসজিদে, ঘরে-ঘরে চলছে তার সুস্থতার জন্য দোয়া ও কুরআন তেলাওয়াত। ইসলাম ধর্ম মতে, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা একটি মহৎ ও সওয়াবের কাজ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য অনুপস্থিত অবস্থায় দোয়া করে, ফিরিশতা তার জন্য বলে, ‘তোমার জন্যও অনুরূপ দোয়া কবুল হোক।’” (মুসলিম শরীফ)

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, সবাই যেন মন থেকে তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। তার দ্রুত আরোগ্য লাভ করে আবারো জনসেবায় ফিরে আসুক – এই কামনায় এলাকাবাসী।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মানবজাতির কল্যাণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করুন: জাতিসংঘে প্রধানমন্ত্রীর

রাজশাহীতে এমপিও বিধি লঙ্ঘন করে প্রতিষ্ঠান প্রধানসহ  শিক্ষকরা নিকাহ রেজিস্ট্রার!

তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে পুকুরের মাছ লুটের চেস্টা

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই: ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার ২

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরএমপির অভিযানে ১১ জুয়ারি আটক

চার বছরের সাজা প্রাপ্ত আসামি ইয়াবা সহ আটক

সাংবাদিক রফিকের মায়ের মৃত্যুতে আরইউজে নেতৃবৃন্দের শোক

২০০ এমপি নির্বাচিত হলেও সরকারি সুবিধা নেবে না জামায়াত’

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়ালকে হুমকি প্রদানের প্রতিবাদ