রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহি

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৭, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চেয়েছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ আইনজীবীকে সঙ্গে নিয়ে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও দায়রা জজ মো. আবু সাইদের আদালতে উপস্থিত হন তিনি।

পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহি। এ সময় তিনি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।

মাহি বলেন, ‘প্রথমবারের মতো আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আদালতকে অনুরোধ করেছি। আদালত আমাকে কঠোরভাবে সতর্ক করেছে, যাতে পরে এমন না হয়। আমি ইনশাআল্লাহ এটা পালন করবো। নেক্সট টাইম যাতে এমন না হয় সে বিষয়ে আমি খেয়াল রাখবো। আদালতকে ঘটনার ব্যাখ্যা দিয়ে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ জানিয়েছি। ’

এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) আসনটির নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠান। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের একাধিক গ্রামে প্রচার-প্রচারণা চালালে এর সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হলে তা আমলে নিয়ে মাহিকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

“তাওয়াক্কুল, ইয়াকীন ও ইস্তিগফার-রিজিক ও রহমতের তিনটি চাবিকাঠি”

সূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্য

মনোনয়নপত্র প্রত্যাহার করছেন না হি‌রো আলম

রাবি আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান

রাজশাহী-৫ আসনের ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ভারতের তিন শহরে অতি সাবধানে চলাফেরা করুন! নাগরিকদের সতর্ক করে জানাল কানাডা

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষকের

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বাঘায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ