শুক্রবার , ৫ মে ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাংলার বিবেক কার্যালয়ে মাদক কারবারীদের সশস্ত্র হামলা-ভাংচুর চার সাংবাদিক আহত, লুটপাট

প্রতিবেদক
সনি নিউজ
মে ৫, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা কার্যালয়ে সশস্ত্র হামলা চালিয়েছে এক দল মাদক কারবারি ও সন্ত্রাসীরা।

শুক্রবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর অক্ট্রয়মোড়ে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে এ হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসের আসবারপত্র ভাংচুর ও অফিসে অবস্থানরত নারী সাংবাদিকসহ চার জন সাংবাদিককে মারধরসহ অফিসের টেবিলের ড্রয়ারে থাকা ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এছাড়া অফিসের সিসি টিভি ক্যামেরার হার্ডডিক্সও নিয়ে যায় তারা। এসময় মাদক কারবারিরা পারভেজ নামের একজন রিপোর্টারকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করে ছেড়ে দেয় তারা।

মাদক কারবারিদের আকস্মিক হামলায় অফিসে অবস্থানরত সাংবাদিকরা ও আশপাশের লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এসময় তাদের হামলায় চারজন সাংবাদিক আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নেন। যাওয়ার সময় হামলাকারীরা বাংলার বিবেক পত্রিকার প্রকাশক সম্পাদক আবু হেনা মোস্তফাজামান, পত্রিকাটির নির্বাহী সম্পাদক, দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানীকে হত্যার হুমকি দিয়ে যায়।

ও ঘটনায় হামলাকারী মাদক কারবারিদের সহযোগী আসাদুল ইসলাম দুখুকে বোয়ালিয়া থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় মতিহার থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়েছেন রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন, দফতর সম্পাদক ইফতেখার আলম বিশাল, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো প্রমুখ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমমূলক শাস্তির দাবি জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পত্রিকা কার্যালয়ে ও সাংবাদিকদের ওপর এ ধরনের কাপুরুষোচিত হামলা স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে রেডা‘র আবাসন মেলা পরিদর্শনে রাসিক মেয়র

‘খুনি হাসিনার বিচারসহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপির বিকল্প নেই’

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাসিক প্রশাসক

সন্তান ধারণে যে অভিনব পদ্ধতি গ্রহণ করছে পুতিন প্রশাসন

‘জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে

রাজশাহী থেকে অপহৃত যুবতী উদ্ধার, মূলহোতাসহ ৩ অপহরণকারী গ্রেপ্তার

তানোরে সাবেক স্ত্রীর বাড়ি থেকে সাবেক স্বামীর লা’শ উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন

আদতে এসপি, পরেন ডিআইজির র‍্যাংক ব্যাজ

আদতে এসপি, পরেন ডিআইজির র‍্যাংক ব্যাজ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত