মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভারতীয় সাংবাদিকের প্রশ্নে রেগে আগুন রমিজ, কেড়ে নিলেন ফোন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১০:২০ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার কাছে হেরে এক দশক পর এশিয়া কাপের শিরোপা জেতার স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।

এই হারের পর নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। এক ভারতীয় সাংবাদিকের নিরীহ প্রশ্নের জবাবে রীতিমতো রেগে যান তিনি। পাশাপাশি সেই সাংবাদিকের মোবাইল ফোনও কেড়ে নেন রমিজ। যা নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

মাঠে বসেই ফাইনাল ম্যাচটি দেখেছিলেন পিসিবি চেয়ারম্যান। খেলা শেষে মাঠ ছাড়ার সময় উপস্থিত সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। একপর্যায়ে ভারতের স্পোর্টস ইয়ারির সাংবাদিক রোহিত জুগলান তাকে প্রশ্ন করেন, ‘জনগণ খুব কষ্ট পেয়েছে। তাদের জন্য কোনো বার্তা?’

এই অতি সাধারণ প্রশ্ন শুনেও ক্ষেপে যান রমিজ। উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করেন তিনি, ‘আপনি নিশ্চয়ই ভারতীয়? আপনি তো নিশ্চয়ই খুশি এখন।’ বিপরীতে রোহিত আবার বলেন, ‘না আমি খুশি না। জনগণও কষ্ট পেয়েছে।’ এসময় রমিজের পেছনে থাকা ব্যক্তি বলতে থাকেন, ‘আমরা নাখোশ নই। আমরা অনেক খুশি।’

ঘটনা এখানেই শেষ হতে পারতো। কিন্তু রমিজ ফের বলেন, ‘আপনি জনগণকে সাধারণ অর্থে ব্যবহার করছেন।’ এরপর সেখান থেকে চলে যাওয়ার মুখে সেই সাংবাদিকের ফোন কেড়ে নেন পিসিবি চেয়ারম্যান। তবে পরক্ষণেই হয়তো নিজের ভুল বুঝতে পারেন। তাই প্রায় সঙ্গে সঙ্গেই সেটি ফিরিয়েও দেন।

এই পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আপলোড করেছেন স্পোর্টস ইয়ারির সেই সাংবাদিক রোহিত জুগলান। তিনি লিখেছেন, ‘আমার প্রশ্ন কি ভুল ছিল? পাকিস্তানের দর্শকরা কি কষ্ট পায়নি? বোর্ড প্রেসিডেন্ট হিসেবে খুব ভুল করলেন, আপনি আমার ফোন নিতে পারেন না। এটি ঠিক হয়নি চেয়ারম্যান।’

রোহিত জুগলানের সঙ্গে এই ঘটনার পর সামনে এগিয়ে আরেক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে থাকেন রমিজ। এসময় তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে প্রথমে গায়ে থেকে হাত নামাতে বলেন। পরে সেই ব্যক্তি ক্যামেরার ফ্রেমের মধ্যে থাকায় রীতিমতো রাগত স্বরেই সরে যেতে বলেন রমিজ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে সনি হত্যা মামলায় বান্ধবীসহ দুইজনের যাবজ্জীবন

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাই বাংলাদেশের মূল শক্তি, আরএমপি কমিশনার

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাই বাংলাদেশের মূল শক্তি, আরএমপি কমিশনার

দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই : অধ্যাপক মজিবুর রহমান

4 Best things your fitness trainer Is thinking during your ses

4 Best things your fitness trainer Is thinking during your ses

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা ছাত্র-জনতার গণআন্দোলনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে

হরতালের সমর্থনে রাবি ছাত্র দলের মশাল মিছিল

সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক

মহানগরীতে সিসি ক্যামেরায় ধরা পড়লো তিন ছিনতাইকারী

পুলিশ লাইন স্কুল কান্ডে দুই মামলায় জামিন পেলেন আসামিরা