• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলকে রাসিক প্রশাসকের অভিনন্দন

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৪:৫১

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলকে রাসিক প্রশাসকের অভিনন্দন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালস-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয়। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এক অভিনন্দন বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয় বলেন, বিপিএল এর দ্বাদশ আসরে রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দল অসাধারণ ক্রীড়া নৈপুন্য দেখিয়ে ৬৩ রানের জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রাজশাহী ওয়ারিয়র্স এর অর্জিত এই সাফল্য রাজশাহী বিভাগের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গৌরবান্বিত করেছে। দুর্দান্ত এই জয়ে আমি রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দল তাদের এই ধারাবাহিকতা বজায় রেখে আরও সাফল্য অর্জন করবে এবং ক্রীড়াঙ্গনে রাজশাহী বিভাগের মর্যাদা আরও সুদৃঢ় করবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮