নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় রাব্বি ইসলাম রাজ (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছেন। সোমবার (৩১ আক্টোবর) দুপুরের দিকে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন। মহানগরীর কাজলা (ছোট মসজিদ) এলাকা থেকে দুপুর দেড়টার দিকে ওই কিশোরের লাশ উদ্ধার করে মতিহার থানা পুলিশ।
মৃত রাব্বি ইসলাম রাজ ওই এলাকার মোঃ রবিউল ইসলামের ছেলে। তিনি এসএসসি পরিক্ষা সম্পূর্ণ করে কলেজে ভর্তি পরিক্ষার প্রস্তুতি নিচ্ছিলো।
এলাকাবাসী ও পরিবার জানিয়েছেন, মৃত রাজ এবার এসএসসি পরিক্ষা দিয়েছে। প্রতিবেশি এলাকার ৭ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক ছিলো রাব্বির। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায়। প্রেমিকাকে হারানোর কষ্ট ও ক্ষোভে রোববার রাতে নিজ বাড়িতে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে রাব্বি।
মৃত রাব্বির নানি এসেনা বেগম জানান, ৭ম শ্রেণী পড়ুয়া কিশোরীর সাথে রাব্বির প্রেমের সম্পর্ক ছিলো। হঠাৎ ওই কিশোরী রাব্বিকে জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। বাড়ির লোকজন তার অন্যত্র বিয়ে দেবে। এতে রাজ অস্থির হয়ে ওঠে। এরপর রাব্বি তার পছন্দের বিষয়টি “মা” খুশি ও নানীকে খুলে বলে। রাজের অস্থিরতা দেখে গত শুক্রবার (২৮ অক্টোবর) কিশোরীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় রাজের পরিবারের লোকজন। কিশোরীর পরিবার থেকে জানানো হয় মেয়ে নাবালিকা তাই তারা এখন বিয়ে দেবেন না। পড়াশোনা করাবেন। রাজকেও পরামর্শ দেয় পড়াশোনা শেষ করার জন্য। বলেন, ভাগ্যে থাকলে ভবিষ্যতে বিয়ে হবে।
এরপর থেকে রাজ কারো সাথে ঠিক মতো কথা বলতো না, খাওয়া-দাওয়া ঠিক মতো করতো না। সারাক্ষন মন খারাপ করে থাকতো।
সোমবার সকাল ৮টার দিকে নাস্তা খাওয়ার জন্য তার মা ঘরের দরজায় গিয়ে রাজকে ডাকেন। অনেকক্ষন দরজা না খোলায় আশপাশের বাড়ির লোকজনকে ডাকেন । এরপর লোকজন এসে দরজা ভেঙে রাব্বিকে গলায় ফাস দেয়া অস্থায় দেখতে পায়।
পরে মতিহার থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাব্বির ঝুলন্ত লাশ উদ্ধার করে। মতিহার থানার ওসি মোঃ আনোয়ার আলী তুহিন জানান, মৃত কিশোর রাব্বির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে কিশোরের লাশ তার পরিবাবের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যপারে থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি।
সনি বাংলা ডট কম/ইআবি





