মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে খাদ্যপণ্য প্রতিষ্ঠানে জরিমানা

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১১, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত নিউ খান ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই সরিষার তেল বাজারজাত করছিল এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করছিল।

এছাড়া প্রতিষ্ঠানটি অন্য প্রতিষ্ঠানের মোড়ক নকল করে বিস্কুট তৈরি ও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন ও বিপণন করছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কাঁটাতারের বেড়া দিয়ে জোরদার করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা

পেটে ভাত নাই মেয়ে দিবস দিয়ে কি করবো শ্রমিক আফজাল

রাজশাহীতে ভুট্টাক্ষেতে বৃদ্ধা হত্যা: প্রধান আসামি ফিরোজ সাভার থেকে গ্রেপ্তার

রাজশাহীতে অসামাজিক কাজের অভিযোগে হোটেল মালিকসহ আটক ১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীতে আ’লীগের দুপক্ষে সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

রাজশাহীতে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী জখম

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহীতে মোটরসাইকেল, সিএনজি সংঘর্ষে ভাঙরি ব্যবসায়ী নিহত: আহত ২

বাজুস রাজশাহী জেলা শাখার নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন মো. নাজিরুল ইসলাম মিঠু

রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম স্থগিত