সোমবার , ২১ জুলাই ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে পিস্তলসহ ‘ককটেল মুরাদ’ গ্রেফতার

প্রতিবেদক
sonynews
জুলাই ২১, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বিদেশি পিস্তলসহ রাজশাহী আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার দিবাগত রাত ৩টার দিকে মহানগরীর সাহেববাজার বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মুরাদ ওই এলাকারই বাসিন্দা।

র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। পরে সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, একটি বিদেশি পিস্তল ছাড়াও একটি ম্যাগাজিন, একটি গুলি, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে সন্ত্রাসী ককটেল মুরাদের কাছ থেকে।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরেই ককটেল মুরাদকে নজরদারিতে রাখা হয়েছিল। মুরাদ শেখ একাধিক মামলার পলাতক আসামি এবং একটি সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তিনি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে-এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।

এ সময় মুরাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে কাপড়ের স্তূপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ককটেল মুরাদ এর আগেও বিপুল পরিমাণ ককটেলসহ ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কর্মরত এখন টিভির সাংবাদিক মাসুমা আর নেই

Nor is there anyone who loves or pursues or desires to obtain pain of itself

নগরীতে ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

রাজশাহীতে ৯৮৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিঙ্গী নৌকায় র‌্যাবের অভিযান; ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর গুলিতে দুই সন্ত্রসী নিহত

ভেকু দিয়ে পিষে তরুণ হত্যা: মামলার এজাহারভুক্ত আসামি বিপ্লব গ্রেপ্তার

শিক্ষার্থীদের ওপর হামলা, ক্লাশ পরীক্ষা বর্জন করে রুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজশাহী নগরীতে গরু-সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাজশাহী নগরীতে গরু-সহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত