সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে মিটার রিডারের হাতে হাঁসুয়ার কোপ: বিদ্যুৎ সংযোগ বন্ধ গ্রাহকের

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৮, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ

অললাইন ডেস্ক: প্রথমে জুতা দিয়ে মারা হয়। এরপর হাঁসুয়া দিয়ে কোপ দেওয়া হয়।

এতে বৈদ্যুতিক মিটার রিডার সবুজের ডান হাতের একটি আঙুল কেটে যায়। পরে সেই কাটা আঙুলরতে সাতটি সেলাই পড়ে। বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগে এভাবেই গ্রাহকের হামলার শিকার হয়েছেন এক মিটার রিডার।
শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় বাবুল আক্তার (৪৫) নামের সংশ্লিষ্ট গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। এছাড়া হামলার ঘটনায় আজ থানায় এজাহার দেওয়া হয়েছে।

গ্রহকের মিটার রিডিং তুলতে গিয়ে হামলার শিকার ওই মিটার রিডারের নাম সালাউদ্দিন-আল-সবুজ। তিনি নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর অধীনে কাজ করেন। তার বাড়ি মহানগরীর আমবাগান এলাকায়।

আহত মিটার রিডার সবুজ জানিয়েছেন, রিডিং তুলতে গেলে প্রায় প্রতি মাসেই বাবুল আক্তার ঝামেলা করেন। তিনি অভিযোগ করেন যে, বেশি রিডিং লেখায় প্রতি মাসেই তাকে বাড়তি বিদ্যুৎ বিল দিতে হয়। এক মাস আগে তিনি নেসকো অফিসে গিয়েও এমন অভিযোগ করেন। তবে যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিদ্যুৎ রিডিং ও বিল ঠিকই আছে।

এরপর শনিবার বিকেলে সবুজ বাবুলের বাড়ির মিটারের রিডিং তুলতে গেলে তিনি বাধা দেন। সরকারি কাজে বাঁধা দিতে না বললে তিনি গালিগালাজ শুরু করেন। এরপর পায়ের সেন্ডেল খুলে সবুজকে মারতে থাকেন। একপর্যায়ে হাঁসুয়া নিয়ে সবুজের ওপর হামলা চালান। হাত দিয়ে প্রাণ বাঁচাতে সবুজ হাত দিয়ে হাঁসুয়া আটকাতে গেলে কোপ লেগে সবুজের একটি আঙ্গুল কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রাজশাহীতে থাকা নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদাত হোসেন জানান, এ হামলার ঘটনা তারাও অবগত আছেন। তাই সন্ত্রাসী হামলার পর অভিযুক্ত সেই বাবুল আক্তারের বাড়ির বিদ্যুৎ সংযোগটি অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাকে অফিসে ডাকা হয়েছে। অফিসে এলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হামলার ঘটনায় মিটার রিডার থানায়ও অভিযোগ দিয়েছেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, অন্য একটি ঘটনায় ব্যস্ত থাকায় তিনি মিটার রিডার সবুজের অভিযোগ দেখেননি। তবে তিনি কোনো এজাহার দিলে তদন্ত সাপেক্ষে সেই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

চালের দাম নিয়ে যত ‘চালাকি’

পদ্মার চরে অপারেশন ফাস্ট লাইটের দুঃসাহসিক অভিযান, গ্রেপ্তার ৬৭

রাজশাহীতে উচ্ছেদ আতঙ্ক: চার দশকের বসতি ভাঙায় ৭৫০ পরিবার গৃহহীন হওয়ার শঙ্কা

গোদাগাড়ীতে ৪৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার-২

গণসমাবেশে যোগ দিতে নৌকা পথে বিএনপির নেতাকর্মীরা

শিবগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

সাংবাদিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিএফইউজে-ডিইউজের নিন্দা

সাংবাদিকদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বিএফইউজে-ডিইউজের নিন্দা

রাজশাহীতে অনুমোদনহীন ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ আরডিএর; বাদীর দাবি কাজ চলছে

নতুন নেতৃত্বের পথপ্রশস্ত: রেলশ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত