Thursday , 31 October 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

একটি আধুনিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামায়াত

প্রতিবেদক
sonynews
October 31, 2024 6:29 am

অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত একটি আধুনিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। যে রাষ্ট্রে সব ধর্ম ও বর্ণের অনুসারী মানুষ মিলেমিশে পাশাপাশি বসবাস করবে। নারীরা পূর্ণ নিরাপত্তা ভোগ করবে। নাগরিক অধিকারের প্রশ্নে মুসলিম অমুসলিম কোনো ভেদাভেদ তৈরি করা হবে না। রাষ্ট্রের সব মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সব মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করবে জামায়াত।

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংগঠিত নৃশংস হত্যাকাণ্ড ও চলতি বছরের জুলাই-আগস্ট অভ্যুত্থানে গণহত্যাকারীদের ফাঁসি দাবিতে লালপুর উপজেলা জামায়াত আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।

লালপুর উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- বাগাতিপাড়া উপজেলা আমির একেএম আফজাল হোসেন, জামায়াত নেতা মাওলানা সাইফুল ইসলাম ও অধ্যাপক আব্দুল ওয়াহাব প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরইউজের অনুষ্ঠানে বক্তারা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

আরএমপির শ্রেষ্ঠ উপ পুলিশ কমিশনার পেলেন সম্মাননা ক্রেস্ট

চারঘাটে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা, ভেজাল পণ্য জব্দ

রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে “চিঠি উৎসব ২০২৬” অনুষ্ঠিত

রাজশাহীর ছয় আসনের চারটিতে বিএনপি, দুটিতে জামায়াতের জয়

প্রসেনজিতের বাড়িতে চঞ্চলদের জম্পেশ আড্ডা

মোহনপুরে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত, দ্বায়িত্বে দুই কেন্দ্রীয় নেতা