• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রসেনজিতের বাড়িতে চঞ্চলদের জম্পেশ আড্ডা

sonynews / ৬৯ Time View
Update : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

কেমন আড্ডা জমেছিল জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, ‘গেলাম, খেলাম, দাদা নিজে দায়িত্ব নিয়ে খাওয়ালেন এই তো।’ আপনাদের দীর্ঘদিনের সম্পর্ক, আড্ডা একটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকার কথা না? শুনেই হাসতে হাসতে চঞ্চল বললেন, ‘হা হা। আসলে দাদার সঙ্গে পরিচয় সেই ‘মনের মানুষ’ সিনেমার ওই সময় থেকে। সেই সম্পর্কটা এখনো অনেক গভীর। দাদা যখন আমাদের সবাইকে আমন্ত্রণ জানালেন, তখনই মনে হচ্ছিল এবার একটা আড্ডা জমবে।’

এর আগে শুটিং ইউনিটে দেখেছিলেন প্রসেনজিৎকে। সেই দেখা ছিল সহকর্মী হিসেবে। এবার যেন প্রসেনজিৎ আলাদা এক মানুষ। চঞ্চল বলেন, ‘পর্দায় দেখা আর শুটিংয়ে দেখা মানুষটা এতটা বিনয়ী, এতটা অতিথিপরায়ণ হবে ভাবাই যায় না। তিনি নিজে বসে থেকে খাবার পরিবেশন করালেন। কার কী লাগবে খেয়ালও রাখছিলেন। আর বাংলাদেশের কাজ তিনি নিয়মিত দেখেন। চরকি তাঁর সাবস্ক্রাইব করা। “হাওয়া” সিনেমা নিয়ে কথা বললেন। দুই বাংলাতেই কাজ নিয়ে কীভাবে দর্শকদের সামনে আসা যায়, সেগুলো নিয়ে কথা বললেন। পরে পুরো বাড়ি ঘুরে দেখালেন। কতটা ঐতিহ্যের মধ্যে তিনি বসবাস করেন ভাবা যায় না। আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল। পরে তিনি দুটো গাড়ি দিয়ে আমাদের পৌঁছে দিলেন।’

‘প্রসেনজিৎ দাদাকে নিয়ে যা–ই বলি না কেন, সবার কাছে মনে হবে আমি বাড়াবাড়ি করছি। এত বড় একজন তারকাকে মাটির মানুষ হিসেবে পাওয়াটা সত্যিই শিল্পী হিসেবে গর্বের। আমি শুধু একটুকুই বলব, আমি তার ব্যবহারে বিস্মিত।’ কথাগুলো বলছিলেন ছোট পর্দার অভিনেত্রী শাহনাজ খুশি। তিনিও এই ১০ জনের দলে ছিলেন। তিনি আরও বলেন, ‘আমরা প্রথমে পথ খুঁজে পেতে কিছুটা ভুল করেছিলাম। পরে তার বাসার সামনে এসে দেখি প্রসেনজিৎ দাদা নিজেই অপেক্ষা করছে। তার সঙ্গে আরও কয়েকজন ছিল। দাদা নিজেই আমাদের ওপরে নিয়ে গেল। আমাদের সবার সঙ্গে নিজ থেকে কথা বলল। আমাদের ছেলেদের তার পছন্দের একটি বই উপহার দিল। যুগ যুগ ধরে চেষ্টা করলেও একজন প্রসেনজিৎ হবে না। সেই কিংবদন্তি অভিনেতার আতিথেয়তায় পুরো সময় মুগ্ধ হয়েছিলাম।’

শুটিং থেকে ফিরে কিছুটা অসুস্থ ছিলেন প্রসেনজিৎ। ঠান্ডা লেগে তাঁর নাক দিয়ে পানি পড়ছিল। তাঁর এমন অবস্থা দেখে সবাই চাইছিলেন প্রসেনজিৎ বাড়ি থেকে দ্রুত চলে আসবেন। কারণ, এই অভিনেতার বিশ্রাম দরকার। কিন্তু সেই কথাটা বলার সুযোগ দিচ্ছিলেন না প্রসেনজিৎ। এমনই আন্তরিকতা ছিল। এই সময় তিনি ঐতিহ্যবাহী ‘নায়ক’ সিনেমার শুটিং হওয়া বাড়িটির অদ্য প্রান্ত দেখান। তখন চঞ্চল, ইন্তেখাব দিনার, বৃন্দাবন দাসরা জানতে পারেন এই বাড়িতে ‘নায়ক’ সিনেমার শুটিং হয়েছিল। বাড়িটি কিনে প্রসেনজিৎ আর সেটি ভাঙেননি।

নাট্যকার বৃন্দাবন দাস বলেন, ‘এই বাড়িটিতে অনেক ঐতিহ্য রয়েছে। উত্তমকুমার এখানে শুটিং করেছেন, এটা অনেক বড় ব্যাপার। এ কারণে বাড়িটি ভাঙেননি। আরও আমরা অবাক হয়ে গেলাম এখানে এক ঘর রয়েছে, সেখানে ‘মনের মানুষ’ সিনেমার শুটিংয়ের আগে তিন মাস ৯ জন বাউলের সঙ্গে থেকেছেন প্রসেনজিৎ। এই সময় তিনি দেখেছেন বাউলেরা কীভাবে কথা বলেন, তাঁদের আচার–আচরণ কেমন, একটা চরিত্রের জন্য এতটা ডেডিকেটেড অভিনয়শিল্পী হয়তো খুবই কম আছে।’

দীর্ঘ সময় ধরে চলা আড্ডা আর গালগল্পে উঠে আসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিনগুলো। ১৯৭১–এর সেই সময় শরণার্থীশিবিরে ছিলেন বৃন্দাবন দাস। সেই প্রসঙ্গ টেনে গল্পে গল্পে প্রসেনজিৎ জানিয়েছিলেন, বাংলাদেশে একসময় মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ভালো ভালো সিনেমা হলেও এখন সেই সংখ্যা কিছুটা কমে গেছে। একাত্তরের প্রেক্ষাপট নিয়ে কাজ আরও বেশি হওয়া দরকার। এমনকি দুই বাংলার সহযোগিতায় আরও কাজ হওয়া দরকার। এর পেছনে যে বাধা রয়েছে, সেগুলো নিয়ে বসা দরকার। চঞ্চল, শাহনাজ খুশিরা এ সময় আরও জানান, প্রসেনজিতের কথায় উঠে আসে, কলকাতায় যেমন প্রচার বাংলা কনটেন্টের চাহিদা আছে, তেমনি বাংলাদেশেও কলকাতার কনটেন্টের অন্য রকম গ্রহণযোগ্যতা তৈরি হতে পারে। একসঙ্গে কাজ করলে উভয়ই লাভবান হবে। উল্লেখ্য, বাংলাদেশের অভিনয়শিল্পীরা হইচইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category