শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএমডিএর ইডিকে চেয়ার থেকে নামানোর ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা: তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
sonynews
মার্চ ২৮, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব শফিকুল ইসলামকে চেয়ার থেকে টেনে নামানোর ঘটনায় বিএমডিএর দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিএমডিএর চেয়ারম্যান ড. আসাদুজ্জামানকে শোকজ করা হয়েছে। এ ঘটনাটি তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলীরা হলেন, নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা ও সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমামকে। ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে ২৩ মার্চ, যখন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান একদল কর্মকর্তা-কর্মচারী নিয়ে নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে হেনস্থা করে। তিনি শফিকুল ইসলামকে চেয়ার থেকে টেনে নামিয়ে নিজে সেই চেয়ারে বসেন এবং জোর করে শফিকুল ইসলামকে গাড়িতে তুলে দেন। এই ঘটনায় বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জড়িত ছিলেন।

এছাড়া, গত ২৫ মার্চ, জাহাঙ্গীর আলম খানকে বধানমূলক অবসরে পাঠানো হয়েছে।

বিএমডিএর সূত্র জানায়, এই পদটি প্রশাসনিক ক্যাডারের একজন অতিরিক্ত সচিবের জন্য সংরক্ষিত। শফিকুল ইসলাম গত জুলাই মাসে এই পদে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করছিলেন।

শফিকুল ইসলাম নিজে একাধিকবার দাবি করেছেন যে, তিনি মন্ত্রণালয়ের রিলিজ স্লিপ না আসা পর্যন্ত বিএমডিএ থেকে অবমুক্ত হতে পারছিলেন না। তবে এই ঘটনার পর তিনি ১৩ জনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করেছেন, যার মধ্যে অভিযুক্তদের বেশিরভাগ এখনও পলাতক।

বিএমডিএর পরিচালনা বোর্ডের সদস্য সাইফুল ইসলাম হিরক বলেন, বিএমডিএর নির্বাহী পরিচালকের পদটি একটি প্রশাসনিক পদ এবং এই ধরনের ঘটনার মাধ্যমে চাকরি বিধির গুরুতর লঙ্ঘন হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএনপি তাকিয়ে আছে তারেক রহমানের দিকে, জামায়াতের প্রার্থী চূড়ান্ত

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রাজশাহীতে ভল্ট থেকে উদ্ধার হলো বিপুল পরিমণ মাদক, স্বর্ণালংকার ও নগদ টাকা, আটক ১

জ্বালানি সংকটের প্রভাব রুয়েটে, হলের ডাইনিংয়ে বন্ধ রান্না

ট্রাফিক আইন প্রতিপালনে আরএমপি’র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডিবির দুই সদস্যর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

রাজশাহীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ বিক্রেতা আটক

রাজশাহীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ বিক্রেতা আটক

রাজশাহীতে অবৈধ পাখি শিকারীকে ৩ দিনের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীতে শহীদ সাকিব আনজুমের বাসায় জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্নীতির প্রমাণ দিন, ব্যবস্থা নেব: প্রধানমন্ত্রী

দুর্নীতির প্রমাণ দিন, ব্যবস্থা নেব: প্রধানমন্ত্রী