রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত, দ্বায়িত্বে দুই কেন্দ্রীয় নেতা

প্রতিবেদক
sonynews
আগস্ট ১০, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর নির্দেশে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন করে এই মহানগরের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই সহ-সাংগঠনিক সম্পাদককে।

নতুন দায়িত্বপ্রাপ্ত দুই নেতা হলেন: আমিরুল ইসলাম আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)

রোববার ১০ আগস্ট সন্ধ্যায় এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এদিকে সদ্যসমাপ্ত রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সফল ও সার্থক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মহানগর বিএনপি। বিশেষভাবে উপ-কমিটি, থানা, ওয়ার্ড ও মহল্লা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) বজলুল হক মন্টু। তাঁর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ - রাজশাহী