বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বংশানুক্রমিক নয়, মেধা ও যোগ্যতার রাজনীতির বাংলাদেশ চাই” — রাজশাহীতে জামায়াত আমির 

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: বংশানুক্রমিক ও পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান ঘটিয়ে মেধা, যোগ্যতা ও দেশপ্রেমভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “এই দেশে আর কখনো আধিপত্যবাদী রাজনীতি চলবে না। রাজনীতি হবে জনগণের মর্যাদা, সমতা ও ন্যায়ের ভিত্তিতে।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নারী-পুরুষ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাঁওতাল ভাই-বোনসহ সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ। আমরা আর বিভাজনের রাজনীতি চাই না, চাই ঐক্যবদ্ধ জাতি।”

তিনি আরও বলেন, “আমাদের স্লোগান ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুট করার রাজনীতি আর চলতে দেওয়া হবে না। জনগণের ভোট, ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে যদি আল্লাহ আমাদের দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ দেশে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।”

প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বের সকল দেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে তা হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। অমর্যাদাকর কোনো সম্পর্ক আমরা গ্রহণ করবো না। আমরা মাথা উঁচু করে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে দাঁড়াতে চাই।”

রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ, সুগার মিল পুনরুজ্জীবন, শ্রমিক মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি দেন।

এদিনের জনসভাটি রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে ব্যতিক্রমী বলে উল্লেখ করা হয়। প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর আয়োজনে নারী ও পুরুষের সম্মিলিত অংশগ্রহণে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। দুপুরের মধ্যেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে ডা. শফিকুর রহমান গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। রাজশাহীর সমাবেশ শেষে তিনি নাটোরের জনসভায় যোগ দেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আ’লীগের প্রচার পত্র বিলি, মহিলা যুবলীগের নেত্রী আটক

ক্ষমতাসীনরা নাশকতা করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে: রিজভী

আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে রাজশাহীর সাঈদ ইবনে ত্বাকি

রাজশাহীতে বাবা হত্যার পর স্ত্রী হত্যাকারীকে গ্রেফতার করল পুলিশ

চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ: রুয়েট কর্মকর্তা গ্রেপ্তার

The book that taught me I was

জনবান্ধব জনসেবায় সাফল্যের বছর পার করল এটুআই

সৌদি আরবে নিহত বাগমারার সাইদুরের মরদেহ দেশে আনতে চান পরিবার

ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফ্লাইওভার ও উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক, ৭ দিনের মধ্যে সড়ক উন্মুক্তের নির্দেশ