শুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৩১, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পথে বিমানে শ্বাসকষ্টের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুগান্তর

তার একান্ত সহকারি মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, স্যার ঢাকা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রাপথে বিমানে (অ্যামিরাটস এয়ার লাইন্স) হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট অসুস্থ হয়ে পড়লে দুবাইতে অবতরণের পরে দ্রুত বিমান বন্দরের কাছে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাপাতালে ভর্তির পরামর্শ দেন।

তিনি আরও বলেন, এখন স্যার দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিৎকিসা চলছে।

হায়দার জানান, লুৎফুজ্জামান বাবরের পাশে তার বড় ছেলেও রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এমিরেটাস এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামানকে সঙ্গে নিয়ে বাবর মদিনার উদ্দেশ্যে রওনা হন।

এর কয়েক ঘণ্টা আগে আরেকটি ফ্লাইটে লুৎফুজ্জামান বাবরের সহধর্মিনীসহ পরিবারের অন্য সদস্যরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা মদিনা পৌঁছানোর পর জানতে পারেন লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে দুবাইয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাবর তার পরিবারকে নিয়ে প্রথমে মদিনা এর পর মক্কায় ওমরাহ পালনের কথা ছিল।

পরিবারের সদস্যরা লুৎফুজ্জামান বাবরের আশু আরোগ্য কামনায় দেশবাসী এবং দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তির পরে গত ২০ জানুয়ারি বুকের ব্যাথায় অসুস্থ হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবর। সেখানে কয়েকদিন সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) ছিলেন তিনি।

সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে ড্যামফিক্স পানে নারীর মৃত্যু

ট্রাফিক পুলিশের ধাওয়ায় ৫০ হাজার টাকা ফিরে পেলেন ভুক্তভোগী

আবারও আলোচিত ওসি মাহবুব আলমের বিরুদ্ধে তার স্ত্রীর গুরুতর অভিযোগ

যৌন নিপীড়নের দায়ে সাংবাদিক গোলাম রাব্বানীর নামে আরো একটি মামলা দায়ের

রাজশাহীতে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেখ হাসিনাকে আউয়াল বলেন, সমস্যা নেই আমি আপনাকে বিজয়ী ঘোষণা করে দেব!

বিনা প্রতিদন্দিতায় রাজশাহী সিটি প্রেস ক্লাবের কার্যকরী সদস্য হলেন অনতু

নগরীতে মেয়র ও কাউন্সিলরের নাম ভাঙ্গিয়ে অবৈধ দোকান নির্মাণ

শিক্ষার্থীদের দখলে রাজশাহীর রাজপথ, শোক পালন করেননি কেউ

ইউএস অ্যাগ্রিমেন্টের পাঁচজনের পালিয়ে যাওয়া ঠেকাতে ইমিগ্রেশনে আরএমপির চিঠি