বুধবার , ২০ মে ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, আসামি সোহেলের স্বীকারোক্তি

প্রতিবেদক
sonynews
মে ২০, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সাত বছরের শিশু রামিসাকে হত্যা ও ধর্ষণের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান পৃথকভাবে সোহেল রানার জবানবন্দি রেকর্ড ও স্বপ্নাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

জবানবন্দিতে জিজ্ঞাসাবাদে আসামি সোহেল রানা ঘটনার কথা স্বীকার করে।

আসামি সোহেল শিশু কন্যা রামিসাকে জোরপূর্বক ধর্ষণের পর খুন করে এবং দ্বিতীয় আসামি স্বপ্নার সহায়তায় লাশ গুমের উদ্দেশ্যে বাদীর শিশু কন্যা রামিসা আক্তারের মাথা আলাদা এবং যৌনাঙ্গ ক্ষতবিক্ষতসহ শরীরে বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করার কথা স্বীকার করে।

আদালত জবানবন্দির রেকর্ডের পর সোহেল রানাকে কারাগারে পাঠানো হয়।

অপর আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে।
রামিসাকে হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, বাদী তার পরিবারের লোকজন নিয়া পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকায় ফ্ল্যাটে সপরিবারে ভাড়া বাসায় বসবাস করিয়া বনানীতে একটি বেসরকারি অফিসে চাকরি করেন। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারও একই বাসার অন্য ফ্ল্যাটে থাকতেন। ভিক্টিম পপুলার মডেল হাই স্কুলের ২য় শ্রেণিতে লেখাপড়া করত। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার সময় ঘর থেকে বের হলে আসামি কৌশলে ভিক্টিমকে তার ফ্ল্যাটের রুমে নিয়ে যায়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ভিসা জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেপ্তার

চালককে মারধরের অভিযোগ : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধে ভোগান্তি

সালমানের ‘বডি ডাবল’ সাগর পান্ডে মারা গেছেন

বিদেশিরা বিএনপির তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি: তথ্যমন্ত্রী

ইন্টিগ্রেটেড হল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ : রুয়েটের আবাসিক হল ব্যবস্থাপনায় যুগান্তকারী পরির্তন

হিরো আলমের কাছেও অসহায় আওয়ামী লীগ: ফখরুল

বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নে রাজশাহী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

চৌরঙ্গী জামে মসজিদে নির্মাণকাজ নিয়ে বিতর্ক, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যত নতুন নির্দেশনা

আরএমপির বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২১