বুধবার , ১৩ মে ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে বসানো হলো আকর্ষণীয় বেঞ্চ

প্রতিবেদক
sonynews
মে ১৩, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতজুড়ে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত দাবিটি বাস্তবায়িত হওয়ায় শিক্ষার্থী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীরা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন। রাসিক প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

জানা গেছে, মেডিকেল কলেজ ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ক্লাস, ওয়ার্ড, ল্যাব, লাইব্রেরি ও দীর্ঘ ডিউটির ফাঁকে বসার উপযোগী বিশ্রামস্থলের দাবি জানিয়ে আসছিলেন। ক্যাম্পাসের অভ্যন্তরে ফুটপাত উন্নয়ন ও পাকা করার কাজ শুরু হলেও বিভিন্ন স্থানে বসার ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি রোগীর স্বজনদেরও ভোগান্তির মুখে পড়তে হতো।

গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বিষয়টি তাঁর কাছে তুলে ধরা হয়। প্রশাসক বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এর প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশে অল্প সময়ের মধ্যেই ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতে বেঞ্চ স্থাপন করা হয়। ইতোমধ্যে ১০ টি বেঞ্চ স্থাপন করা হয়েছে, আরো ১৫ টি স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। নতুন স্থাপিত এসব বেঞ্চ এখন শিক্ষার্থীদের বিশ্রাম এবং রোগীর স্বজনদের সাময়িক অবকাশের জন্য কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী জানান, রাসিক প্রশাসক ক্যাম্পাস পরিদর্শনে এলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপনের দাবি জানানো হয়। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে দাবিটি বাস্তবায়ন করায় রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাস উন্নয়নে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে এবং রাজশাহী মেডিকেল কলেজ আরও আধুনিক ও প্রাণবন্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
সরিষাবাড়ীতে গণধর্ষণে গৃহবধূর মৃত্যু, গ্রেফতার ৪

সরিষাবাড়ীতে গণধর্ষণে গৃহবধূর মৃত্যু, গ্রেফতার ৪

ভোটের সব প্রস্তুতি শেষ ইসির

ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণভোট অপরিহার্য: আলী রিয়াজ

রাজধানীতে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে দুইজন

রাজশাহীর পদ্মায় ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

রাজশাহীর পদ্মায় ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

রাজশাহীর পদ্মার চরে র‌্যাবের অভিযানে পিস্তল-পাইপগান উদ্ধার

রাজশাহীতে আপত্তিকর ভিডিও দেখিয়ে শিক্ষককে ব্ল্যাকমেইল, পুলিশ সদস্য ও মুয়াজ্জিন গ্রেপ্তার

চন্দ্রিমায় পুলিশের অভিযানে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ চোর গ্রেপ্তার

সোহাগ হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ