শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

একাধিক পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৮, ২০২২ ৩:০১ অপরাহ্ণ

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে অনেকটা ব্যাকফুটে বাংলাদেশ। জয়ে ফিরতে তাই একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। হ্যাগলি ওভালে রোববার (৯ অক্টোবর) দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়।

এশিয়া কাপ থেকে সাব্বির রহমান-মেহেদী হাসান মিরাজের ‘মেকশিফট’ ওপেনিংয়ে খেলছে বাংলাদেশ। যে ইম্প্যাক্টের কথা বলে তাদের ওপেনিং করতে দেয় হলো, তার ছিটেফোঁটাও এখনও চোখে পড়েনি। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং জুটিতে পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন সাব্বির রহমান। এশিয়া কাপ থেকে ৪ ম্যাচে ওপেন করে এ তারকা করেছেন মাত্র ৩১ রান। সাব্বির বাদ পড়লে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকার কিংবা নাজমুল হোসেন শান্তদের মধ্যে কাউকে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলেননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে নিশ্চিতভাবেই একাদশে ফিরছেন তিনি। তাকে দেখা যেতে পারে ওয়ানডাউনে। সাকিব ফিরলে বাদ পড়তে পারেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। একাদশে লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলির রাব্বির জায়গা এক প্রকার পাকাই। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ২০০ স্ট্রাইক রেটে ৪২ রান করেছিলেন রাব্বি।

বাকি থাকে বোলারদের স্লট। প্রথম ম্যাচে বেধরক মার খেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৪৮ রান দিয়েছিলেন তিনি। খরুচে ফিজ বাদ পড়তে পারেন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে। বাউন্সি উইকেট বিবেচনায় তাসকিন, হাসান মাহমুদের পাশাপাশি সুযোগ মিলতে পারে এবাদত হোসেনের। এবাদতের জায়গায় খেলতে পারেন শরিফুল ইসলামও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, জিমি নিশাম, ইশ সোধি, টিম সাউদি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ অভিযান শুরু

মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ অভিযান শুরু

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী

তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে পুকুরের মাছ লুটের চেস্টা

ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে বহু মামলা নিষ্পত্তির প্রত্যাশা

রাজশাহীতে ছিনতাইকারী সিহাব গ্রেফতার: মোটরসাইকেল জব্দ

বঙ্গে নিষিদ্ধদ্য কেরালা স্টোরি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্মাতারা

‘বুকে বল রাখেন, মনোবল হারাবেন না’-ইনুকে দীপু মনি

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পঞ্চগড়ে নৌকাডুবি এখনো নিখোঁজ ৪০, খোলা হয়েছে তথ্যকেন্দ্র