বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিরোইল কলোনিতে টিউবওয়েল মেরামতে তরুণ ফায়সাল শেখের উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয়দের

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৭, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর শিরোইল কলোনির ৪ নম্বর গলিতে দীর্ঘ প্রায় এক বছর ধরে নষ্ট হয়ে পড়ে থাকা সর্বসাধারণের একটি টিউবওয়েল স্থানীয় বাসিন্দাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওয়াসার পানিতে অতিরিক্ত আইরন ও ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকায় তা পানযোগ্য না হওয়ায় এলাকার মানুষের একমাত্র ভরসা ছিল এই টিউবওয়েলটি। সেটিও অকেজো হয়ে পড়ায় প্রতিদিন দূরদূরান্ত থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছিলেন সাড়ে ৩ নম্বর গলি ও ৪ নম্বর গলির বাসিন্দারা।

এই দুরবস্থা দেখে এগিয়ে আসেন তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক, প্রায়াত সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটুর ভাতিজা মো. ফায়সাল শেখ। কোনো সরকারি বা স্থানীয় সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজ উদ্যোগে তিনি টিউবওয়েলটি মেরামত করেন। এতে বহুদিনের পানিসংকটে নিদারুণ ভোগান্তিতে থাকা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে টিউবওয়েলটি নষ্ট থাকায় পানির জন্য আমাদের দূরে যেতে হতো। আজ থেকে আবার আমরা নিরাপদ পানি ব্যবহার করতে পারছি। ফায়সাল শেখের উদ্যোগ না থাকলে এই সমস্যা শিগগিরই সমাধান হতো না। তারা ফায়সালের জন্য দোয়া করেন এবং তার এ মানবিক উদ্যোগকে প্রশংসা করেন।

এলাকাবাসীর ভাষ্য, ফায়সাল শেখের এই পদক্ষেপ কেবল একটি নষ্ট টিউবওয়েল সচল করার ঘটনা নয়-এটি সামাজিক দায়িত্ববোধের বাস্তব প্রয়োগ। স্থানীয়দের প্রতি তার আন্তরিকতা এবং সমস্যার দ্রুত সমাধানে এগিয়ে আসার মানসিকতা তরুণ সমাজের জন্য এক অনুকরণীয় উদাহরণ।

সামাজিক উন্নয়নমূলক কাজে নিয়মিত সম্পৃক্ত ফায়সাল শেখ নিজ গলির মানুষের দুর্ভোগ লাঘবে যেভাবে উদ্যোগী হয়েছেন, তা এলাকায় ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। স্থানীয়দের প্রত্যাশা-এ ধরনের জনকল্যাণমূলক কাজে তার ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন