Wednesday , 16 July 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে রাজপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আটক

প্রতিবেদক
sonynews
July 16, 2025 1:02 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে রাজপাড়া থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলামকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে নগরীর লক্ষিপুর এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার (এডিসি) মো. গাজিউর রহমান। তিনি জানান, সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ছাড়াও চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে অন্তত চারটি মামলা রয়েছে।

সূত্র জানায়, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাইফুল ইসলাম দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায় ডিবি পুলিশ।

এডিসি গাজিউর রহমান আরও জানান, আটকের পর তাকে বোয়ালিয়া থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই: ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার ২

পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান

রাবিতে সাড়ে ৪ হাজার আসনের বিপরীতে পরীক্ষার্থী প্রায় আড়াই লাখ

‘বাংলাদেশ আমাদের কী ক্ষতি করেছে মোস্তাফিজকে বাদ দিতে হবে’

রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ শীর্ষ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহী-২ আসন থেকে আ’লীগের মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধার সন্তান জালাল উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর টয়লেটে লুকিয়ে রাখা হয় লাশ

পরপর ৮ বিয়ে, নবম বিয়ে করতে গিয়ে গ্রেফতার নারী

বাঘায় হোন্ডা মেগা সার্ভিস ক্যাম্প ও ফ্রি মেডিকেল চেকআপের আয়োজন

‘ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে’