• রাজশাহী, বাংলাদেশ
  • ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

বাজুস রাজশাহী জেলা শাখার নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন মো. নাজিরুল ইসলাম মিঠু

প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪২

বাজুস রাজশাহী জেলা শাখার নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন মো. নাজিরুল ইসলাম মিঠু

ইফতেখার আলম বিশাল: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখা ২০২৫-২০২৭ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজশাহীর সুপরিচিত ব্যবসায়ী, মিষ্টি জুয়েলার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ নাজিরুল ইসলাম মিঠু।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এসময় তার সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

নাজিরুল ইসলাম মিঠু বলেন, বাজুস একটি সম্মানজনক ও গুরুত্বপূর্ণ সংগঠন। আমি যদি সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই, তাহলে জুয়েলারি পেশার উন্নয়ন, ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ ও সদস্যদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করব ইনশাআল্লাহ। আমি সকল ভোটার ভাইদের কাছে দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সদস্যদের সাথে নিয়মিত মতবিনিময়ই হবে আমার অঙ্গীকার।”

নাজিরুল ইসলাম মিঠু দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসার সাথে জড়িত। মিষ্টি জুয়েলার্স তার সততা ও নির্ভরযোগ্যতার জন্য রাজশাহীতে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পেশাগত অভিজ্ঞতা ও ব্যবসায়ী মহলে সুসম্পর্কের মাধ্যমে তিনি সংগঠনের সকল সদস্যের জন্য একজন সৎ ও কার্যকর প্রতিনিধি হিসেবে কাজ করতে চান।

এই নির্বাচনকে সামনে রেখে সকল বাজুস সদস্য ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মিঠু বলেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করুন, যাতে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারি দৃঢ়তা ও নিষ্ঠার সাথে। আসুন, সবাই মিলে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও আধুনিক বাজুস গড়ে তুলি।”

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮