Saturday , 29 July 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে হিন্দু সেজে চুরি, চার নারী চোর গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
July 29, 2023 12:10 pm

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায়

সনাতন ধর্মালম্বীদের ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের মহানাম যজ্ঞানুষ্ঠানে চার মহিলা চোরকে আটক করে পুলিশের তুলে দিয়েছে এলাকাবাসী।
পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

র্কীতন অনুষ্ঠান চলাকালে হিন্দু সেজে তারা চুরি করতে গিয়েছিলেন।
জানা যায়, উক্ত র্কীতন অনুষ্ঠানে গতকাল শুক্রবার বিকেল চারটার সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষদের সাথে কিছু বহিরাগতদের মানুষের আগমন ঘটে।
স্থানীয় জনসাধারণ বহিরাগতদের উপস্থিতি বিষয়টি বুঝতে না পেরে অনুষ্ঠানে মগ্ন ছিলেন। এই সুযোগে বহিরাগতরা অনুষ্ঠানের উপস্থিত জনসাধারণের মুল্যবান জিনিসপত্র চুরি করার চেষ্টা করে। এ সময় বিষয়টি স্থানীয় লোকজন বুঝতে পেরে চার নারীকে আটক করে। আটককৃত চার মহিলা হলো, মোছাঃ জাহেলা আক্তার পুতুল (২১), স্বামী-মোঃ কামাল মিয়া, সাং-ওরন্ডল, থানা- নাছিমনগর, জেলা- বি-বাড়িয়া, মোঃ শিল্পী বেগম (২০), স্বামী- সেন্টু মিয়া, পারো জিলাবো, থানা- বেলাবো, জেলা- নরসিংদী, মোছাঃ হাসিনা (২৫), স্বামী- মিরাজ আলী, সাং- তর মন্ডল, থানা- নাছিম নগর, জেলা- বি-বাড়িয়া, মোছাঃ সাদিয়া আক্তার (২৪), পিতা- ফারুক হোসেন, সাং- শিবপুর, থানা- ভোলা সদর, জেলা- ভোলা।

পরবর্তীতে ঘটনাস্থলে পুঠিয়া থানার অফিসার ও ফোর্স উপস্থিত হয়ে চারজন মহিলাকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএনপি আগুন নিয়ে নেমেছে, পাহারায় থাকতে হবে: কাদের

“নওগাঁর ডাহুকা গ্রামে ওয়াকফ্ সম্পত্তি দখল নিয়ে ভূমি দস্যুদের তাণ্ডব, পরিবারের নিরাপত্তা হুমকির মুখে”

রাজশাহী: বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে এনবিআইইউ প্রক্টরের হুমকি, কল রেকর্ড ফাঁস

বৃদ্ধ মায়ের কাছ থেকে প্রতারণা করে জমি লিখে নেবার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বুলেটকে শোকজ

আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে রাজশাহীর সাঈদ ইবনে ত্বাকি

ঈদ মিছিলে নাসিরুদ্দিন হোজ্জার পাপেট নিয়ে কেন এত আলোচনা?

বাঘায় ৭টি ভেজাল গুড় কারখানায় অভিযান, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর ছয় আসনের চারটিতে বিএনপি, দুটিতে জামায়াতের জয়

রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল জব্দ