Friday , 26 December 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাবার সমাধির পাশে অশ্রুসজল তারেক রহমান

প্রতিবেদক
sonynews
December 26, 2025 3:14 pm

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তার বাবা, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। এ সময় আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত হতে দেখা গেছে তাকে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাবার কবরে শ্রদ্ধা জানাতে আসেন তারেক রহমান।

এ সময় প্রথমে দলের সিনিয়র নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দলীয়ভাবে শ্রদ্ধা ও মোনাজাত শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর একান্তে বাবার জন্য দোয়া-মোনাজাত করেন তিনি। মোনাজাত শেষে আবেগাপ্লুত তারেক রহমানকে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা গেছে।

শ্রদ্ধা নিবেদনের সময় তারেক রহমানের পাশে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ।

পরে তারেক রহমান কিছুক্ষণ বাবার কবরের সামনে একা দাঁড়িয়ে সুরা ফাতেহা ও দরুদ পাঠ করেন। এরপর তিনি একাই মোনজাত করেন। মোনাজাত শেষে রুমাল দিয়ে নিজের চোখ মুছতে দেখা যায় বিএনপি নেতাকে।

এর মধ্য দিয়ে ১৯ বছর পর তারেক রহমান বিএনপি নেতা হিসেবে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানালেন। এর আগে ২০০৬ সালে শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের প্রিয় নেতা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের দেশের মানুষ খুশি হয়েছে, জনগণের মধ্যে মধ্যে আশার সঞ্চার করেছে, জনগণ উজ্জীবিত হয়েছে।’

তারেক রহমান জিয়া উদ্যান আসবে—এ খবর আগেই জানা থাকায় সকাল ১০টা থেকে সেখানে নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। জিয়াউর রহমানের সমাধিস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

এদিন বেলা পৌনে ২টা ৫২ মিনিটে তারেক রহমানের গাড়িবহর গুলশানের ১৯৬ নম্বর বাড়ির সামনে থেকে জিয়া উদ্যানের পথে রওনা দেয়। আগের দিন যে বুলেটপ্রুফ বাসে করে তিনি বিমানবন্দর থেকে এসেছিলেন, সেই বাসে করেই তিনি শেরেবাংলা নগরে যান।

লাল-সবুজ পতাকার রঙে সাজানো বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে তারেক রহমান কর্মীদের শুভেচ্ছা জানান। বাস ঘিরে কর্মী-সমর্থকদের প্রচণ্ড ভিড়ের কারণে আট কিলোমিটার পথ পাড়ি দিতে লেগে যায় পৌনে ২ ঘণ্টা।

বেলা ৪টা ৩৬ মিনিটে বাস থেকে নেমে তিনি সমাধিস্থলে হেঁটে রওনা দেন। এরপর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাতে অংশ নেন। 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছা গদখালী ফেব্রুয়ারির ৩দিবসে শতকোটি টাকা আয়ের আশা চাষীদের

বিবিসিএফ এর প্রতিনিধি কর্তৃক রাজশাহী চিড়িয়াখানা পরিদর্শন

রাজশাহীতে ছিনতাইকারির কবলে মোবাইল ব্যবসায়ী, ছুকিাঘাতে ১৪১টি সেলাই

রাজশাহীতে ছিনতাইকারির কবলে মোবাইল ব্যবসায়ী, ছুকিাঘাতে ১৪১টি সেলাই

বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে কী করবে ভারত?

সমাজসেবা কর্মকর্তার ছদ্মবেশে প্রতারণা, লোভনীয় প্যাকেজে মহিলা দলে বিশৃঙ্খলা!

নগরীতে হেরোইন সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

হাসিনা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছেন: রাজশাহীতে রিজভী

স্বামীকে বাবা বানিয়ে সরকারী চাকরিতে যোগদান নারীর

বাসের সাথে মাইক্রবাসের সংঘর্ষ নিহত ১৩

রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক হলেন অধ্যাপক কামরুজ্জামান