শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দেশে মারাত্মক দুর্ভিক্ষ শুরু হয়েছে: মিনু

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৮, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
দেশে মারাত্মক দুর্ভিক্ষ শুরু হয়েছে: মিনু

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, দেশে এখন মারাত্মক দুর্ভিক্ষ শুরু হয়েছে। পরিবারের সদস্যদের মুখে দুবেলা খাবার তুলে দিতে অভিভাবকরা হিমশিম খাচ্ছেন। প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আটার দাম ৭০ টাকার ঘরে পৌঁছে গেছে। চিনি ১০০ টাকার ওপরে, চালও জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

তিনি বলেন, এখন নতুন করে ভোজ্য ও জ্বালানি তেলের দাম বাড়ানোর পাঁয়তারা শুরু করেছে এই সরকার। শুধু তাই নয়, উন্নয়নের ধুয়া তুলে রিজার্ভ ভেঙে শেষ করে ফেলেছে। এ অবস্থায় দেশ এখন ক্রমন্বয়ে ১৯৭৪ সালের ন্যায় দুর্ভিক্ষের দিকে এগিয়ে চলছে। এটা হলে কোটি কোটি লোক না খেয়ে মারা যাবে।

আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশ সফল করতে শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা দল রাজশাহী মহানগর এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিজানুর রহমান মিনু।

মহিলা দল রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নাহারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাক্ষ সকিনা খাতুনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার প্রমুখ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, তবুও ১৪ ঘণ্টা উড়ল লন্ডনগামী বিমান—দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রীরা

রাজশাহীতে কমিটির দন্ডে মাদরাসায় তালা, অভিযোগ অনৈতিকের

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেফতার

ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি

কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণ, প্রধান আসামি সোহান গ্রেফতার

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে — ভূমিমন্ত্রী

রাজশাহী পাইলিং মালিক এসোসিয়েশনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ, পদোন্নতি না দিয়ে করলেন বদলী