• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

চারঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ২ আহত ৪

sonynews / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

চারঘাট, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ ২জন নিহত এবং গুরুত্বর আহত হয়েছে ৪জন। এবিষয়ে চারঘাট মডেল থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছেন।

স্থানীয়সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আঞ্চলিক মহাসড়ক দিয়ে চারঘাট হইতে বাঘা উপজেলা অভিমুখে একটি ট্রাকের সাথে পরস্পর ৩টি মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় একটি মটরসাইকেল আরোহী ট্রাকে নিচে চাপা পড়ে ঘটনা স্থলে নিহত হন। মৃত ব্যাক্তি উপজেলার গৌড়শহরপুর নতুন পাড়া গ্রামের ইয়াকুব মুন্সীর ছেলে প্রভাত (৩৫)। তবে অন্য ২টি মটর সাইকেল আরোহী সহ ছিটকে অন্যত্র পড়ে গিয়ে ৩জন গুরুত্বর আহত হয়েছে।

একই দিনে বেলা সাড়ে ১১টার সময় উপজেলার পশ্চিম ঝিকরা গ্রামের পাকা সড়কের উপর একটি ট্রলি সাথে ধাক্কা লেগে ৫বছরের শিশুর মৃত্যর ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলেন, নিহত শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। ওই সময় ধান বোঝায় করে একটি ট্রলি যাচ্ছিল। হঠাৎ করে জহুরুলের ছেলে শিশু আব্দুল্লাহ দৌড়ে গিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এবিষয়ে বৃহস্পতিবার রাতে চারঘাট মডেল থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, পৃথক ২টি সড়ক দুর্ঘটনা অনাকাঙ্খিত। তবে আইনি প্রক্রিয়ার নিয়ন্ত্রনের কাজ পুলিশের। সেই দায়িত্ব কর্তব্য থেকে সকল প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তদন্ত শেষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। বর্তমান গুরুত্বর আহত ব্যাক্তিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category