সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

টিসিবির রমজান উদ্যোগ-কাল থেকে রাজশাহীতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে রাষ্ট্রীয় সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কার্যক্রমের আওতায় সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাওয়া যাবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও পণ্য বিক্রি চলবে।

টিসিবি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন স্থানে প্রতিদিন ১৫টি ট্রাকের মাধ্যমে মোট ৬০০০ পরিবারের কাছে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে দৈনিক ৪০০ জন ক্রেতাকে নির্ধারিত দামে পণ্য সরবরাহ করা হবে।
২ কেজি মসুর ডাল ১৪০ টাকা, ২ লিটার ভোজ্যতেল ২৩০ টাকা, ১ কেজি চিনি ৮০ টাকা, ১ কেজি ছোলা ৬০ টাকা, আধা কেজি খেজুর ৮০ টাকা।

উল্লিখিত পণ্যসমূহের মোট প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯০ টাকা।

টিসিবির নির্দেশনা অনুযায়ী, ডিলাররা সকাল ১১টার মধ্যে নির্ধারিত বিক্রয়স্থলে পৌঁছে ট্যাগ অফিসার ও ওয়ার্ড সচিবদের উপস্থিতিতে বিক্রয় কার্যক্রম পরিচালনা করবেন।

এ বিষয়ে টিসিবির উপপরিচালক (ডিডি) আতিকুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সরকারের এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

তানোরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুত্তি সভা

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে স্কুলে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণ, প্রধান আসামি সোহান গ্রেফতার

রেল কলোনির পুকুর থেকে উদ্ধার মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চায় পুলিশ

রাবিতে যুবলীগ নেতার নিয়োগ ১০ লাখ টাকা মিট হয়েছে দাবি কর্মচারীর

সাবেক এমপি’র অবৈধ নিয়োগ বাণিজ্য/ রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ নিয়োগকে অবৈধ দাবি কর্মরতদের

রাজশাহীতে তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থান: নিয়মিত সাঁড়াশি অভিযানের ঘোষণা ডিসির

মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে” — ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

আট মাস অতিবাহিত হলেও নিয়োগ হয়নি রুয়েটের উপাচার্য