মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুলাই ২১, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:  রাজশাহী মেট্রোপলিটনের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পবা থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ২০ জুলাই রাত পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান পরিচলনা করে একই এলাকার রোকন উদ্দিনের ছেলে মোঃ সেন্টু মিয়া (৫৫) এবং তার স্ত্রী মিতা পারভীন (৪৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।

অপরদিকে গত ২০ জুলাই রাত পৌনে ৪টার দিকে পবা থানা পুলিশ পিল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা মোঃ হাসিবুল ইসলাম (৪৬)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৬০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের অপরাধসংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, হাসিবুল ইসলামের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২টি বিশেষ ক্ষমতা আইনে এবং আরএমপি’র বিভিন্ন থানায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ১১টিসহ মোট ১৩টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়াও সেন্টু মিয়ার বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ৩টি এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ১টি মাদক মামলা এবং সেন্টুর স্ত্রী মিতা পারভীনের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি পেনাল কোডে ও ২টি মাদক মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র রাজশাহী মহানগর আহবায়ক কমিটি গঠন

পুঠিয়া থানায় শেখ হাসিনা, কাদের ও কামালের নামে হত্যা মামলা

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

মাছ, মাংস খাওয়া ছাড়লেও শরীরে প্রোটিনের ঘাটতি হবে না, যদি খান ৫ ফল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন কার্যক্রম পণ্ড, কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে সমন্বিত উদ্যোগ, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান

শেখ হাসিনার নতুন সরকারকে পশ্চিমাদের অভিনন্দন কীসের ইঙ্গিত?

রাজশাহীতে রিভলবার ও মাদকসহ কোচিং সেন্টার পরিচালক গ্রেপ্তার

বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে : রিজভী

যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী চাকরিচ্যুত