• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু

কক্সবাজারে দুদকের মামলায় জেল হাজতে পুলিশ

সনি নিউজ / ৯৯ Time View
Update : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
কক্সবাজারে দুদকের মামলায় জেল হাজতে পুলিশ

অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত অবস্থায় দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপপরিদর্শক সাগর হাওলাদারকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিনের কাছে আত্মসমর্পণ করতে এলে তাকে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করেন করে আদালত।
বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী আব্দুর রহিম জানান, মামলার গুণাগুণ বিবেচনা করে বিচারক জামিন নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে প্রেরণ করেন। মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উখিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দায়িত্বরত এএসআই সাগর হাওলাদার ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি থেকে গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেতনভাতার ৩০টি ভুয়া বিল তৈরি করে তিন লাখ ১২ হাজার ৯০৪ টাকা আত্মসাৎ করেছেন।

নিজ প্রতিষ্ঠানের নন-গেজেটেড কর্মচারীদের নামে ভুয়া বেতনভাতার বিল তৈরি করে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ বাদী হয়ে গেল বছরের ১৮ অক্টোবর বিকালে নিজ কার্যালয়ে মামলাটি রুজু করেন।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category