বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুর্গাপুরে সন্ধ্যার পরে সার প্রয়োগের ফলে বেগুনের ক্ষেত নষ্ট, কপালে হাত কৃষকের

প্রতিবেদক
sonynews
মার্চ ৬, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মেসার্স তুহিন এন্টারপ্রাইজ প্রোঃ মোঃ নজরুল ইসলামের দোকানে দেওয়া সার জমিতে প্রয়োগ করার ফলে ১৫ কাটা জমির বেগুনের ক্ষেতে পচন ধরে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এতে সর্বশান্ত হয়ে পড়েছেন বেগুন চাষি ইন্তাজ আলী। এলাকাবাসীর দাবি সার জমিতে প্রয়োগের ফলেই নষ্ট হয়েছে বেগুন ক্ষেত।

এ বিষয়ে ভুক্তভোগী কৃষক ইন্তাজ আলী অভিযোগ করে বলেন, ১৫ কাটা জমিতে বেগুন চাষ করেছেন তিনি। প্রতিটা গাছে বেগুন এসেছে। বেগুনের গাছ আরও বড় ও শক্তিশালী করার জন্য মেসার্স তুহিন ইন্টারপ্রাইজ সার ও কীটনাশক দোকানদার নজরুলের কাছে সার কিনতে গেলে দোকানদার তাকে ৫ কেজি ইউরিয়া ও ১০ কেজি বাংলা টিএসপি দেন জমিতে প্রয়োগের জন্য। সেটি প্রয়োগের তিন-চার দিনের মধ্যে জমির বেগুনের গাছে পচন ধরতে থাকে। এতে আমার প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন। তিনি দোকানদারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। পরবর্তীতে দোকানদারকে জানালে পচনরোধে কিছু বলতে চায়নি তিনি বলেন সন্ধ্যার পরে সার প্রয়োগের কারণ তোমার বেগুন খেতের এই পরিণতি হয়েছে।

তার পার্শ্ববর্তী কৃষক পলাশ বলেন, এতো কষ্টের বিনিময়ে ফসল করার পরে সার ব্যবহার করার কারণে ফসলটা নষ্ট হয়ে গেছে। এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর দোকানদার পচনরোধ করার জন্য কোনো তথ্য দেননি। দুর থেকে দেখলে মনে হয় না নষ্ট হয়ে গেছে জমির বেগুন। কাছে গিয়ে দেখা যায় প্রতিটি গাছে রয়েছে বেগুন। তবে গাছের সবগুলো বেগুনি নষ্ট।

অভিযুক্ত মেসার্স তুহিন এন্টারপ্রাইজের প্রোপাইটার নজরুল ইসলামের কাছে অভিযোগের কথা বললে তিনি বলেন, আমার দোকানে আপনারা তদন্ত করে দেখেন কোন মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও সার আমার দোকানে নাই। আমার দোকানে ট্রেড লাইসেন্স আছে আমি বৈধভাবে ব্যবসা করি আমি কৃষকদের হয়ে কাজ করি কারন কৃষক বাঁচলেই আমরা দোকানদাররা উপকৃত হব। কারণ অনেক সময় আমাদেরকে বাকিতেও কীটনাশক বা সার দিতে হয় সেক্ষেত্রে আপনারা একটু ভেবে দেখেন আমরা কি মেয়াদ উত্তীর্ণ সার কৃষকদেরকে কিভাবে দিব এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল। আর তিনি সন্ধার পরে জমিতে সার দেয়ার কারনে এমন হতে পারে বলেও দোকানদার জানান।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী জানান, এ বিষয়ে কোনো কৃষক আমার কাছে লিখিত অভিযোগ করেননি। তবে কৃষক ইন্তাজ আলীর বেগুন ক্ষেতে পচন বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করে উপ-সহকারি কৃষি কর্মকর্তাকে পরিদর্শনের জন্য পাঠানো হবে। পরিদর্শন শেষে পচনের বিষয়ে বুঝা যাবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর পুঠিয়ায় হাট ইজারাদারকে কুপিয়েছে দুর্বৃত্তরা

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

গণসমাবেশে যোগ দিতে নৌকা পথে বিএনপির নেতাকর্মীরা

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল

রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাবি সমন্বয়ক শহীদ

রাজশাহী নগরীতে ৪০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে ৪০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি