সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

২ হাজার যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ট্রেন

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ
২ হাজার যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ট্রেন

অনলাইন ডেস্ক: ভারতের মেদিনীপুর জোড়া মসজিদে ১২২তম পবিত্র ওরস শরিফ উপলক্ষে রাজবাড়ী রেলস্টেশন থেকে একটি বিশেষ ট্রেন মেদিনীপুরে যাবে। আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর উদ্যোগে কাল মঙ্গলবার রাত ১০টায় ট্রেনটি যাত্রা শুরু করবে। ২৪ বগির ওই ট্রেনে করে ২ হাজার ১৫২ জন যাত্রী ওরসে অংশগ্রহণ করবেন।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক মো. আবদুল আজিজ কাদেরী খোকন জানান, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে হজরত মুহাম্মদ (সা.)-এর ৩২তম ও বড় পীর গাউস-উল-আযম হজরত আবদুল কাদের জিলানী (আ.)-এর ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আবদুল কাদেরের ১২২তম বার্ষিক পবিত্র ওরস শরিফ ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে উদযাপিত হবে। ওরস উপলক্ষে মেদিনীপুর ওরস স্পেশাল ট্রেন ১ হাজার ২৪৫ জন পুরুষ, ৮৩২ নারী, ৭৫ শিশুসহ মোট ২ হাজার ১৫২ জন ওরস-যাত্রী নিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর ওরস শেষে ১৯ ফেব্রুয়ারি ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই বিশেষ ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। এর মধ্যে দেশ ভাগ হয়ে গেলেও ঐতিহ্য রক্ষায় দুই দেশের রেল কর্তৃপক্ষ এ সেবা চালু রেখেছে। তবে করোনা মহামারির কারণে ২ বছর এ স্পেশাল ট্রেন বন্ধ ছিল।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত