বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে পেঁয়াজের দাম

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৬, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহীর বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি দাম বেড়েছে পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ থেকে ৪৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আলু ও ডিমের দামও সামান্য বেড়েছে। তবে ক্রেতাদের স্বস্তি দিয়েছে সবজির দামের স্থিতিশীলতা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজশাহীর সাহেববাজার, আসাম কলোনি বৌবাজার, উপশহর নিউ মার্কেট, ভদ্রা ও লক্ষ্মীপুর বাজার ঘুরে এই চিত্র দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৬০-৬৫ টাকা। যা বর্তমানে বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকা। এছাড়া আলুর দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০ টাকায়। ডিমের হালি প্রতি ৩ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা। যা পূর্বে ছিল ৪২ থেকে ৪৫ টাকা।

এদিকে বেশিরভাগ সবজিতেই আগের তুলনায় দাম অপরিবর্তিত রয়েছে। গত দুই থেকে তিন সপ্তাহ আগে যেখানে অধিকাংশ সবজি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে বর্তমানে দাম নেমে এসেছে ৪০-৬০ টাকার মধ্যে।

বিক্রেতারা বলছেন, মাঠে নতুন সবজি উঠতে শুরু করেছে, শীত পুরোপুরি নামলে দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বাজারে গত সপ্তাহের মতোই প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, বরবটি ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, ঝিঙে ৪০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, পটল ৩০ টাকা, শিম ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, লাউ ৩০ টাকা (প্রতি পিস), ফুলকপি ৫০ টাকা (ছোট), বাঁধাকপি ৪০ টাকা (ছোট), মূলা ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কচু ৩০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ৪০ টাকা।

আসাম কলোনি বৌ বাজারে সবজি কিনতে আসা শিক্ষক মিজানুর রহমান বলেন, সবজির দাম কমায় কিছুটা স্বস্তি মিলছে। তবে মশলার বাজার এখনও অসহনীয়। কাঁচাবাজারের সবজি বিক্রেতা মামুন বলেন, আমদানি কম থাকায় পেঁয়াজের দাম বাড়ছে। প্রতিদিনই প্রায় ৫ থেকে ১০ টাকা করে বাড়ছে। সামনে আরও বাড়তে পারে।

সাহেব বাজারের আরেকজন বিক্রেতা বলেন, ট্রাকভাড়া বেড়েছে। এক জেলা থেকে অন্য জেলায় সবজি আনতে গেলে এখন অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। এতে খরচ বেড়ে গেছে। আমরা তো লোকসান দিয়ে পণ্য বিক্রি করতে পারি না।

এ দিকে অপরিবর্তিত রয়েছে মাছের মাংসের বাজারও। বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে ৩৬০-৩৮০ টাকা, পোয়া মাছ ৬০০ টাকা, মৃগেল মাছ ২৮০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, এক কেজি থেকে কিছুটা বেশি পাঙাশের দাম ১৮০ থেকে ২০০ টাকা, দেড় কেজির বেশি পাঙাশের দাম ২৫০ টাকা। এছাড়া শিং মাছ সাড়ে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা। চিংড়ি মাছ ৯০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। বোয়াল ৮০০-১০০০ টাকা, কোরাল ৮৫০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, কাতল ৪৫০ টাকা।

অন্যদিকে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়, আর সোনালি মুরগির কেজির জন্য গুনতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। এছাড়া লাল লেয়ার কেজিপ্রতি ৩২০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়। এক ডজন ব্রয়লার মুরগির ডিমের দাম এখন ১৪০-১৪৫ টাকা। সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা।

বাজারে মিনিকেট চাল প্রকারভেদে ৮২ থেকে ৯২ টাকা এবং নাজিরশাইল ৮৪ থেকে ৯০ টাকা, স্বর্ণা ৬২ থেকে ৬৫ টাকা এবং ব্রি২৮ বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে আদা ১০০ টাকা, রসুন দেশি ১০০ টাকা, দেশি মশুর ডাল ১২৫ টাকা, ছোলা ১০০ টাকা, খেসারির ডাল ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিনি ১২০ টাকা কেজি, সয়াবিন তেল খোলা ১৬৫, বোতলজাত ১৭৫ টাকা লিটার বিক্রি হচ্ছে।

আদা ও রসুনের দাম ও কিছুটা স্থিতিশীল আছে, রসুন বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকা ও আদা মানভেদে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

Royal Enfield Classic 350 And The Classic 500.

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যা লিখল জাসদ

রাজশাহীতে সাংবাদিকদের জন্য পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

পরীক্ষা পিছিয়ে দিন নতুবা ৫০ মার্কের পরীক্ষা নিন’

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের পরকীয়া প্রেম, মন্তব্য টুকুর

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের পরকীয়া প্রেম, মন্তব্য টুকুর

রাজশাহীতে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

আরইউজের সমাবেশ, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতাদের

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ