বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রামেকে হামের ভয়াবহতা বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ভর্তি ১৩২

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৯, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন চার শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির ক্রমাবনতির ইঙ্গিত দিচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, একই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময় চিকিৎসা শেষে ২৪ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে।

এদিকে, চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত