শুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভোটের দিন বিএনপি’র নৈরাজ্যের চক্রান্ত গোয়েন্দারা জেনে গেছে: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৫, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নাকি আবার দু’দিনের হরতাল ডেকেছে, তারা হরতালকে অকেজো রাজনৈতিক অস্ত্র বানিয়ে দিয়েছে। গতকাল উত্তরবঙ্গে তারা দুটি স্কুলঘর পুড়িয়েছে। যারা সাধারণ মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করে, অকারণে হরতাল ডাকে, মানুষকে ভীতসন্ত্রস্ত করার অপচেষ্টা চালায়, তারা জনগণের প্রতিপক্ষ। মূলত বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। জনগণ যেভাবে জেগে উঠেছে তাতে বিএনপির এর আগের পরিকল্পনা যেভাবে ভেস্তে গেছে, এবারকার পরিকল্পনাও সেভাবে ভেস্তে যাবে।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম-৭ আসনে (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ নির্বাচনি এলাকার ভোটকেন্দ্র কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ভোটের দিন মোটরসাইকেলে এসে পেট্রোলবোমা নিক্ষেপ করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করেছে বিএনপি। তাদের এই চক্রান্ত ও পরিকল্পনা সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এবং র‌্যাব-পুলিশসহ প্রত্যেকটি বাহিনী এরইমধ্যে জেনে গেছে। সেই কারণে তাদের পক্ষে এগুলো বাস্তবায়ন করা কখনও সম্ভবপর হবে না। একজন বাহিনীপ্রধান সরকারের তথ্যমন্ত্রী হিসেবে তাদের এই পরিকল্পনার কথা আজকে আমাকে অবহিত করেছেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি আগেও হরতাল ডেকেছিল, কিন্তু দেশের মানুষ বিন্দুমাত্র সাড়া দেয়নি। বিএনপি হরতাল কখন, কোন সময়ে ডাকে কেউ জানে না। এসব হরতাল ডেকে তারা নিজেদের হাস্যকর করেছে। হরতাল একটি অকেজো রাজনৈতিক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বিএনপির প্রাথমিক পরিকল্পনা ছিল নির্বাচনকে ভণ্ডুল করা। নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা পরিকল্পনা গ্রহণ করলো, নির্বাচনের যে ডামাডোল, উৎসব ও আমেজ সেটি যেন দেশে সৃষ্টি না হয়। এরপর অগ্নিসন্ত্রাস চালিয়ে চেষ্টা করেছিল নির্বাচনি উৎসবকে ভণ্ডুল করার। তারা যখন দেখতে পেলো নির্বাচন হয়ে যাচ্ছে, এজন্য তারা পেট্রোলবোমা নিক্ষেপ করে বহু মানুষকে হত্যা করেছে। অনেক মানুষ আগুনে ঝলসে গেছে।

সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সর্বশেষ একজন মা তার শিশু সন্তানসহ বিএনপির ছোড়া পেট্রোলবোমায় পুড়ে অঙ্গার হয়ে গেছে এবং সেই হৃদয়বিদারক মৃত্যু আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে। বিএনপি যেভাবে নিরীহ মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসন্ত্রাস করেছে, এতে তাদের ওপর শুধু দেশের মানুষ নয়, মহান আল্লাহ তায়ালাও নারাজ ও নাখোশ হয়ে গেছে। এগুলো করেও বিএনপি নির্বাচনের ডামাডোল, উৎসব ও আমেজ থামাতে পারেনি। এরপর তারা এখন পিছু হটেছে।

তিনি বলেন, পিছু হটে বিএনপি এখন আর নির্বাচন ভণ্ডুল কিংবা প্রতিহত করার শব্দগুলো আর ব্যবহার করছে না। এখন বলছে, তারা নির্বাচন পরিহার করার আহ্বান জানাচ্ছে। অর্থাৎ আগের অবস্থান থেকে তারা পিছু হটে গেছে।

দেশে নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আমাদের দেশে নির্বাচন একটি উৎসব, সেই উৎসব আজকে দেশজুড়ে বিরাজ করছে, সেই উৎসবের আমেজ অনেক এলাকার তুলনায় রাঙ্গুনিয়ায় বেশি। আগামী রবিবার জনগণের অংশগ্রহণে দেশে সুষ্ঠু ও অবাধ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেই নির্বাচনে ধস নামানো বিজয় হবে আওয়ামী লীগের। এই বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে পর পর চতুর্থবার এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করবেন। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, মেয়র শাহজাহান সিকদার, কামরুল ইসলাম চৌধুরী, ইদ্রিছ আজগর, নজরুল ইসলাম তালুকদার, ইফতেখার হোসেন বাবুল, আকতার হোসেন খান, আবদুল মোনাফ সিকদার প্রমুখ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী টিটিসিতে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত মহল বিশেষ’

ওসমান হাদি হত্যা: সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

রাজশাহীতে একটি গুদামে ভয়াবহ আগুন, ক্ষতি নিয়ে ভিন্নমত—কারণ উদ্ঘাটনে তদন্ত

না ভেঙে তাঁর শখের বাড়িটা আস্ত তুলে ৫০০ ফুট সরিয়ে দিলেন কৃষক

রাজশাহীতে ওয়ালটনের কিস্তির টাকা দেরিতে দেওয়ায় গ্রাহকের অঙ্গহানির চেষ্টা

বেনাপোল বন্দরে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ আটক ২

রাজশাহীতে প্রথমবারের মতো ডিজিটাল আমন্ত্রণ পত্রের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

পশ্চিমতীর স্টাইলে’ ইউক্রেন দখলের রুশ-মার্কিন পরিকল্পনা ফাঁস

এমপি মুজিবুরের হাসপাতাল পরিদর্শন: গোদাগাড়ী-তানোরে স্বাস্থ্যসেবায় দ্রুত পদক্ষেপের আশ্বাস

চারঘাটে জলাবদ্ধতায় কৃষকদের বিপর্যয়: আমন আবাদ অনিশ্চিত, ক্ষতির আশঙ্কা ৩ কোটি টাকা