Tuesday , 30 January 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদ ধসে ১০ শ্রমিক আহত

প্রতিবেদক
সনি নিউজ
January 30, 2024 12:30 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলের একটি ছাদ ধসে পড়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক।

তিনি বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে কামারুজ্জামান হলে আসি। এখন পর্যন্ত ১০ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আরও কিছু শ্রমিক চাপা পড়ে থাকতে পারে। তাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতর সূত্রে জানা গেছে, রাবির প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান আবাসিক হল এবং ২০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কাজ পায় রূপপুরের বালিশ কাণ্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড’। কামারুজ্জামান হলে ৩০ ফিট উচ্চতার একটি অডিটোরিয়াম নির্মাণের কাজ চলছে। গতকাল অডিটোরিয়ামের ছাদের ঢালায় সম্পন্ন হয়। তবে মঙ্গলবার দুপুরে সাটারিং ধসে পড়ে। এতে বেশ কয়েকজন কর্মরত শ্রমিকরা চাপা পড়েন। এর মধ্যে ১০-১২ জনকে উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে কামারুজ্জামান হলের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আবু বক্কর বলেন, গতকাল হলের অডিটোরিয়ামের ছাদের ঢালাই চলছিল। সে ঢালাইয়ে কোনও অনিয়ম ছিল। তাই ধসে পড়েছে। আমরা থাকা পর্যন্ত সব কিছু ভালোই ছিল। ছাদের ঢালাই একটা চলমান প্রক্রিয়া।

সার্বিক বিষয়ে প্রকল্প পরিচালক খন্দকার শাহরীয়ার বলেন, আমি রাজশাহীর বাইরে রয়েছি। তবে নির্মাণাধীন হলের একটা অডিটোরিয়ামের কাজ চলছিল, সেটার সাটারিং ধসে পড়ে প্রায় ১০ শ্রমিক আহত হয়েছে বলে শুনেছি।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তাল বেগুন চাষে সফল চাষিরা

চন্দ্রিমা থানা যুবদলের উদ্যোগে ইসরাইলি পণ্য বয়কটের ডাক: লিফলেট বিতরণ

নিয়োগের মূল নথি নেই, তবু একাধিক পদোন্নতি—নেসকো কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

রেলসেবার মানোন্নয়নে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএমের সঙ্গে বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের মতবিনিময়

গরুর নামে ঘোড়ার মাংস বিক্রির ভিডিও ভাইরাল, নমুনা সংগ্রহ

মাদরাসার অধ্যক্ষকে অপহরণের অভিযোগে পুঠিয়ায় সাতজনের বিরুদ্ধে মামলা

আশা’র সার্বিক কার্যক্রম নিয়ে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ল মালয়েশিয়া

বাংলাদেশের বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ল মালয়েশিয়া

প্রতিদ্বন্দ্বিতা নয়, নাদালের কাছে ফেদেরারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্বই বেশি

দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে শহীদ জিয়ার সৈনিকেরা ঘরে বসে থাকবেনা: মিনু