Monday , 26 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রতিদ্বন্দ্বিতা নয়, নাদালের কাছে ফেদেরারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্বই বেশি

প্রতিবেদক
sonynews
September 26, 2022 4:36 pm

লেভার কাপে ফেদেরারের শেষ ম্যাচে তাঁর পাশে দাঁড়িয়ে খেলেছেন নাদাল। পরে বলেছিলেন, ফেদেরারের অবসর নেওয়ার মধ্য দিয়ে তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশও শেষ হয়ে গেল। ছেলেদের টেনিসে দুজন তো আর কম দিন আধিপত্য দেখাননি!

দেড় দশকের বেশি সময় ধরে টেনিস কোর্ট মাতিয়েছেন দুজন। স্প্যানিশ রেডিও ‘কাদেনা কোপ’-এ ফেদেরারের সঙ্গে নিজের সম্পর্ক ও বিদায়বেলায় তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন নাদাল।

ছেলেদের টেনিসে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্লামজয়ী এই কিংবদন্তি বলেছেন, ‘সবকিছুর মতো সম্পর্কেরও আলাদা কিছু পর্যায় থাকে। (ফেদেরারের সঙ্গে) সম্পর্কটা শুরু থেকেই ভালো ছিল, তবে সময়ের সঙ্গে তা আরও শক্তিশালী হয়েছে। প্রতিদ্বন্দ্বী যত দিন পর্যন্ত ভালো মানুষ, তত দিন তাকে সম্মান জানানো ও প্রশংসা করাই স্বাভাবিক। বছরের পর বছর ধরে সবাই দেখেছে, আমাদের মধ্যে বিশেষ একটা সম্পর্ক আছে। টেনিস-বিশ্বও তা দেখেছে।’

নাদাল মনে করেন, টেনিসে আগ্রহ নেই এমন মানুষও তাঁদের দ্বৈরথ দেখে এই খেলার প্রতি আকর্ষণবোধ করেছেন। ফেদেরারের সঙ্গে তাঁর কোর্টের বাইরের সম্পর্কের গুরুত্ব কোর্টের ভেতরকার চেয়ে বেশি বলেই  মনে করেন এই স্প্যানিশ কিংবদন্তি, ‘সেই সব মানুষকে ধন্যবাদ, যাদের টেনিসে কোনো আগ্রহ ছিল না এবং আমাদের দেখে খেলাটির প্রতি আগ্রহ খুঁজে পেয়েছেন। আমরা প্রতিদ্বন্দ্বিতাকে যেভাবে দেখি, সেখানে পেশাদার সম্পর্কের চেয়ে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্ব বেশি।’

গত শনিবার লেভার কাপে নাদালের সঙ্গে শেষ ম্যাচ খেলে টেনিস থেকে অবসর নেন ফেদেরার। ডাবলস ম্যাচটি তাঁরা হারলেও এই ম্যাচের ফল নিয়ে কারও কোনো আগ্রহ ছিল না। ফেদেরারের শেষ ম্যাচ—এটাই ছিল সবার আগ্রহের কেন্দ্রে। নাদালের সঙ্গে জুটি বেঁধে খেলাটা তাতে বোনাস। টেনিসে ‘বিগ ফোর’-এর বাকি দুজন নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারেও সেখানে উপস্থিত ছিলেন।

লন্ডনের ওটু অ্যারেনায় এই ম্যাচ শেষে বিদায়ী ভাষণে আবেগ সামাল দিতে পারেননি ২০টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার, ‘এটা (দুঃখের সময়) কাটিয়ে উঠব। সবাইকে বলেছি, আমি সুখী। খারাপ লাগছে না। শেষবার নিজের জুতার ফিতা বাঁধা উপভোগ করেছি। সবকিছুই ছিল শেষবারের মতো।’

২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত টেনিসের কোর্টে ৪০ বার মুখোমুখি হয়েছেন নাদাল-ফেদেরার। ২০১৭ সালে প্রাগের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো একসঙ্গে খেললেন দুই কিংবদন্তি।

তবে ওটু অ্যারেনাতেই শেষ, আর এই শেষের ব্যথা বেজেছে নাদালের বুকেও, ‘আমাদের এই খেলার ইতিহাসে অনন্য এ মুহূর্তের সঙ্গী হতে পারাটা আমার জন্য বিশেষ সম্মানের। দুজনে একসঙ্গে কত বছর ধরে কত কিছু ভাগ করে নিয়েছি। ফেদেরারের চলে যাওয়া মানে আমার জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়েরও অবসান ঘটা।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মিতু হত্যা মামলায় বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

খুলনায় এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার বাসায় ২০ লাখ টাকা চাঁদা দাবি

চারঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৫

রাজশাহীতে বিয়ের দাবিতে ৫ দিন থেকে অনশন কলেজ ছাত্রীর

মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত

পদ্মার চরে মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করা হতো!

দুর্নীতি মামলায় আরডিএ প্রকৌশলী ও স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

পুঠিয়ায় টিসিবির কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষ, মেম্বারকে কুপিয়ে আহত

সড়ক পরিবহন সমিতির মহাসচিব নির্বাচিত: নজরুল ইসলাম হেলালকে ১৩ নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা