বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে টায়ার জ্বালানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৬, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় সড়কে টায়ার জ্বালানো, ককটেল বিস্ফোরণ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার পৃথক অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (৪২), যুবলীগের সাধারণ সম্পাদক রনি (৪০), রাজশাহী জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক রতন আলী (৩৪) এবং আওয়ামী লীগ কর্মী মানিক মিয়া (৪০)। তারা সবাই নওদাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর রাত সাড়ে ১০টায় দক্ষিণ নওদাপাড়া সিটিহাট এলাকায় ৬০ থেকে ৭০ জন একযোগে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ এবং মশাল হাতে উসকানিমূলক স্লোগান দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ ও পুরাতন টায়ার জব্দ করা হয়।

বিস্ফোরক আইনে মামলা রুজুর পর শাহমখদুম থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। আজ দুপুর আড়াইটায় ওসি মাছুমা মুস্তারীর তত্ত্বাবধানে এসআই মুক্তারুল ইসলাম পরিচালিত অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নাশকতা, অস্থিতিশীলতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ঈদে রাজশাহী সড়ক পরিবহনে কল্যাণের ছোঁয়া, বাড়ল সম্মানি ৮ হাজারে

রাজশাহীতে ৩৬ দিনের শিশুকে নাইন্দের পানিতে ডুবিয়ে হত্যা

ওসির অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন, যুবদল নেতা নিজামের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন

চাঁদাবাজির অভিযোগ সাংবাদিকসহ ৪ ছাত্রের নামে মামলা করলেন সেই রাবি শিক্ষক

পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর সেক্রেটারির বাসা তছনছের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

রাজশাহীর সেক্রেটারির বাসা তছনছের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

সোনারগাঁও থানার সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড

চাঁদাবাজির মামলার পর বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি, ৯৯৯-এ ফোন