সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জ্বালানি, বিদ্যুৎ ও পানি সীমিত ব্যবহার করুন: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৭, ২০২২ ১২:০৫ অপরাহ্ণ
জ্বালানি, বিদ্যুৎ ও পানি সীমিত ব্যবহার করুন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। বিশ্বে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে।নিজেদের সঞ্চয় বাড়াতে হবে। তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ ব্যবহার সীমিত করতে হবে। যেখানে খালি জমি আছে, যত বেশি পারবেন খাদ্য উৎপাদন করবেন। দেশের ২৫ জেলায় নির্মিত ১০০ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আজ (সোমবার) সকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন।

তিনি বলেন, ফল, তরকারি, যেটাই পারেন, উৎপাদন করবেন। হাঁস-মুরগি, ছাগল, ভেড়া পালন করবেন। নিজেদের উপার্জন নিজেদের করার চেষ্টা করতে হবে। যাতে বিশ্বব্যাপী মন্দার ধাক্কা বাংলাদেশে বেশি ক্ষতি করতে না পারে। আন্তর্জাতিকভাবে খাদ্যের যে অভাব দেখা দিচ্ছে, সেই অভাব থেকে বাংলাদেশের মানুষ যেন মুক্ত থাকে, সেটাই আমাদের প্রচেষ্টা।

প্রত্যেককে নিজস্ব সঞ্চয় বাড়াতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক মন্দার জন্য প্রত্যেকে নিজস্ব সঞ্চয় বাড়ান। যেখানে যতো খালি জমি আছে সেখানে ততো বেশি উৎপাদন করুন। নিজেদের উপার্জনের ব্যবস্থা নিজেদের করতে হবে।

এ সময় ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, ডেঙ্গু বৃদ্ধি পাচ্ছে। এখন সবাই মশারি টানিয়ে ঘুমান, আশেপাশে যাতে পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে।

সরকার ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এসব সেতু নির্মাণ করেছে। সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহ বিভাগে ৬টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি সেতু রয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
Yellow Classic Car Looks Great.

Yellow Classic Car Looks Great.

অর্ধনগ্ন-বিকৃত ছবি ভাইরাল, দেব অনুরাগীদের বিরুদ্ধে বয়ান জিনিয়ার

জিয়া ক্ষমতা দখলকারী হিসেবে ইতিহাসে থেকে যাবে: কাদের

নগরীতে হরিজন কিশোরীকে উত্যক্ত, এসিড হামলার হুমকি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

রাজশাহী কলেজে ছাত্রলীগের টর্চার সেল : নিরাপত্তাহীনতায় সাধারণ শিক্ষার্থীরা

র‍্যাবের অভিযানে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নগরীতে প্লাষ্টিক গ্রুপের হামলায় বয়স্ক নারী আহত, প্রতিবন্ধির বাড়ি ভাংচুর

রাজশাহীতে দিঘাপতিয়া জমিদারবাড়ি ভাঙার সময় রহস্যময় সুড়ঙ্গ উদ্ঘাটন

রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডের মতিউর

তিন স্ত্রীকে তালাক দিয়ে চতুর্থ বিয়ে, চট্টগ্রামে পঞ্চম বিয়ে করাই কাল হলো আলাউদ্দিনের