Wednesday , 1 January 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর মোহনপুরে ট্রাক চাপায় তিন তরুণ নিহত

প্রতিবেদক
sonynews
January 1, 2025 3:51 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার কেশরহাট কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিন তরুণ হলেন- নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. কাওসার (২০), একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে মো. শাহাদত (১৭) এবং একই উপজেলার বনকুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাওসার আলী (১৭)।

আহত ব্যক্তির নাম শ্রী সন্তু (৩০)। তার বাবার নাম শ্রী নিরেন। বাড়ি মান্দা উপজেলার বাথুইল গ্রামে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় একটি ট্রাক পেছন থেকে দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেলে দুজন করে থাকা চার আরোহী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন সন্তু। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার পর চালক কেশরহাট এলাকার একটি ফিলিং স্টেশনে ট্রাক ফেলে পালিয়ে যান। খবর পেয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ট্রাকচালককেও আটকের চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভোটকেন্দ্র দখল করলে বাতিল হবে পুরো কেন্দ্রের ভোট: সিইসি

গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

রুয়েটে এমএসই ডে ও আইএসিএম অনুষ্ঠিত

দ্বিতীয় বারের মতো প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় লিটনকে শুভেচ্ছা জ্ঞাপন

নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

“একজন সাবিনা হতে পারে লাখো নারীর অনুপ্রেরণা”

রাজশাহীতে ৩০০ অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলো বিজিবি

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহীতে ইউএনডিপি’র সয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ

ভাইরাল হওয়ার নেশায় বিদেশি পর্যটকদের বিব্রত, সমালোচনায় কনটেন্ট ক্রিয়েটররা

আরএমপির অভিযানে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার