Sunday , 24 March 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘ই-ড্রাইভিং লাইসেন্স’ ব্যবহার করা যাবে সব কাজে

প্রতিবেদক
সনি নিউজ
March 24, 2024 6:31 pm

অনলাইন ডেস্ক; এতদিন শুধু মোটরযান চালানোর ক্ষেত্রে ‘ই-ড্রাইভিং লাইসেন্স’ ব্যবহার গ্রহণযোগ্য থাকলেও সে জায়গা থেকে সরে এসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এখন স্মার্টকার্ড যেসব ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেসব ক্ষেত্রেও ‘ই-ড্রাইভিং লাইসেন্স’ ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, বিআরটিএ কিউআর কোড সম্বলিত ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। মোটরযান চালকরা ড্রাইভিং লাইসেন্স স্মার্টকার্ডের মতো ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবেন। এছাড়াও ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও ‘ই-ড্রাইভিং লাইসেন্স’ উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে।

এতে আরও বলা হয়, ই-ড্রাইভিং লাইসেন্স প্রদত্ত কিউআর কোড দিয়ে সরাসরি ডাটাবেজ থেকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্য যাচাই করা যাবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত বছর ড্রাইভিং লাইসেন্স কার্ড জটিলতায় পড়ে বিআরটিএ। বাংলাদেশে ডুয়েল ইন্টারফেস পলিকার্বনেট স্মার্টকার্ড তৈরির জন্য ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স (এমএসপি) প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি করে সরকারের এ সংস্থাটি। এ চুক্তি স্বাক্ষরিত হয় ২০২০ সালের ২৯ জুলাই। ওই দিন থেকে ২০২৫ সালের ২৮ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ করবে। এই ৫ বছরের মধ্যে প্রতিষ্ঠানটির ৪০ লাখ কার্ড প্রিন্ট করে সরবরাহ করার কথা। চুক্তি অনুযায়ী প্রতিটি কার্ডসহ প্রিন্ট বাবদ ৩০০ টাকা ১৫ পয়সা খরচ ধরা হয়েছে। পুরো চুক্তির মূল্য ধরা হয়েছে ১২০ কোটি ৬ লাখ টাকা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী মহানগরীতে আধুনিক স্লটারহাউজ নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রাজশাহী মহানগরীতে আধুনিক স্লটারহাউজ নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রাসিক মেয়র লিটনকে নির্বাচিত করতে সাংবাদিকদের লিফলেট বিতরণ

আরএমপির বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৬ জন

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের

বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করে দেবে সরকার

বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করে দেবে সরকার

পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে বিএনপি

The climate crisis won’t get fixed unless big companies

রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মামলা থেকে অব্যাহতি পেলেন পিনাকী ভট্টাচার্য

দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকের সমন্বয় সভা

রাজশাহী নগরীতে ১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার